নীতীশের 'চাল'! জেলবন্দি লালুপ্রসাদের দলে বড় ভাঙনের সম্ভাবনা, বিজেপিও বিভাজনের ছাপ

বিহারের আরজেডি ভাঙনের দিকে এগিয়ে চলেছে। লালু যাদবের ছেলে তেজস্বী যেভাবে দল চালাচ্ছেন, তাতে সন্তুষ্ট নন দলের অনেক নেতাই। এনিয়ে তারা তাঁদের অন্তোষ প্রকাশকরেছেন।

বিহারের আরজেডি ভাঙনের দিকে এগিয়ে চলেছে। লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যেভাবে দল চালাচ্ছেন, তাতে সন্তুষ্ট নন দলের অনেক নেতাই। এনিয়ে তারা তাঁদের অন্তোষ প্রকাশ করেছেন। এঁদের মধ্যে অনেকেই বিধানসভার বর্ষীয়ান সদস্যও। বিহারের মুখ্যমন্ত্রীর নীতীশ কুমারের প্রতি তাঁরা আনুগত্য দেখিয়েছেন বলে জানা গিয়েছে।

আরজেডিতে ভাঙনের সম্ভাবনা

আরজেডিতে ভাঙনের সম্ভাবনা

বর্ষীয়ান আরজেডি বিধায়ক মহেশ্বর যাদব পাটনার অভিযোগ করেছেন, আরজেডির প্রায় ৮০ শতাংশ বিধায়ক তেজস্বীর প্রতি অসন্তুষ্ট। এইসব বিধায়করাই খুব তাড়াতাড়ি দল ভেঙে যাবেন নীতীশের দলে।
তিনি বলেছেন, খুব তাড়াতাড়ি প্রায় দুই তৃতীয়াংশ বিধায়ক স্পিকারের সঙ্গে দেখা করে বিধানসভায় আলাদা গোষ্ঠী হিসেবে দাবি করে স্বীকৃতি চাইবে।

নীতীশ কুমারকে নিয়ে বিরোধ

নীতীশ কুমারকে নিয়ে বিরোধ

অন্যদিকে, নীতীশ কুমারকে সমর্থন করার প্রশ্নে আরজেডির মধ্যে বিরোধ রয়েছে বলে জানা গিয়েছে। দলের দুই সহ সভাপতি শিবানন্দ তিওয়ারি এবং রঘুবংশ প্রসাদ সিং নীতীশকুমারকে ক্রমাগত অনুরোধ
জানিয়ে যাচ্ছেন বিহারের মহাগোটবন্ধনে যোগ দেওয়ার জন্য। যদি তেজস্বী এর বিরোধিতা করে যাচ্ছেন প্রবলভাবে।

 বিজেপিতেও বিভাজনের ছাপ

বিজেপিতেও বিভাজনের ছাপ

অন্যদিকে বিজেপিও রয়েছে বিভাজনের ছাপ। বিহার বিজেপির একটি অংশ গিরিরাজ সিং-এর নেতৃত্বে নীতীশ কুমারের বিরোধিতায় সরব। অন্যদিকে রয়েছেন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী। সূত্রের খবর অনুযায়ী, গিরিরাজের সঙ্গে হাত মিলিয়ে বিহারে আগেভাগেই নির্বাচনের দাবি করছেন তেদস্বী। ২০২০-র নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

বিধানসভায় রাজনৈতিক অবস্থান

বিধানসভায় রাজনৈতিক অবস্থান

২০১৫-র বিধানসভা নির্বাচনে ২৪৩ আসনের বিধানসভায় আরজেডি পেয়েছিল ৮০ টি আসন। জেডিইউ এবং কংগ্রেস পেয়েছিল যথাক্রমে ৭১ ও ২৭টি আসন। বিজেপি জিতেছিল ৫৩ টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+