তৃতীয় পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদব, পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের

তৃতীয় পশুখাদ্য মামলায় ফের দোষী সাব্যস্ত হলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব।

তৃতীয় পশুখাদ্য মামলায় ফের দোষী সাব্যস্ত হলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। রাঁচির বিশেষ আদালত এদিন ফের পশুখাদ্য মামলায় লালুর বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। আগের মামলায় সাড়ে তিন বছরের সাজা ঘোষণার পরে এই মামলাতে লালুকে পাঁচ বছরের সাজা শুনিয়েছে আদালত।

তৃতীয় পশুখাদ্য মামলায় ফের দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদব

আগের মামলায় রেহাই পেলেও এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র। তাঁকেও পাঁচ বছরের জন্য কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক। দুজনকেই পাঁচ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

এদিন রাঁচির বিশেষ আদালতের রায় বেরোনোর পরে লালুর পুত্র তেজস্বী যাদব বলেছেন, বিজেপি, আরএসএস ও নীতীশ কুমার একসঙ্গে চক্রান্ত করে লালুজীকে ফাঁসানোর চেষ্টা করেছেন। এই সবকটি মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

এই নিয়ে পরপর তিনটি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হলেন লালু। এই মামলায় নব্বইয়ের দশকে মাত্র ৭.১ লক্ষ টাকা কাগজে দেখিয়ে ৩৩.৭ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। আগের দুটি মামলায় ছাড়া পেলেও জগন্নাথ মিশ্রকে এই মামলায় আদালত দোষী বলে সাব্যস্ত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+