তেজস্বী-তেজপ্রতাপ দ্বন্দ্বে বড় ফাটলের দোরগড়ায় আরজেডি, জেল থেকে ফিরেই সুতো গোটাচ্ছেন লালু
তেজস্বী-তেজপ্রতাপ দ্বন্দ্বে বড় ফাটলের দোরগড়ায় আরজেডি
একদিকে যেমন ফাটল ক্রমশ চওড়া হচ্ছে নীতীশ ও পদ্ম শিবিরের মধ্যে, তেমনই উল্টোদিকে স্বস্তিতে নেই লালুর দলও। আর তা নিয়েই উত্তাল বিহারের রাজ্য-রাজনীতি। আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের দুই ছেলে তেজস্বী যাদব এবং তেজপ্রতাপ যাদবের লড়াই এবার ক্রমেই প্রকাশ্যে এসে পড়ছে। বিহার রাজনীতিতে ভাইয়ে ভাইয়ে এই লড়াই ক্রমশ অন্য মাত্রা নিচ্ছে। আর তাতেই নতচুন করে চাপে পড়েছেন লালুপ্রসাজ যাদবও।

ফের উত্তাল বিহারের রাজ্য-রাজনীতি
এদিকে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির দায়িত্বভার কার হাতে থাকবে তা নিয়ে লালু প্রসাদের দুই ভাইয়ের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। সেই বিবাদই এবার ক্রমেই প্রকাশ্যে এসে পড়ছে। এমনকী যা থেকে বিহারের রাজ্য-রাজনীতিতে অন্য মোড় দেখতে পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই আরজেডির বিহার শাখার প্রধান জগদানন্দ সিংকে নানাভাবে অপদস্থ করার অভিযোগ উঠেছিল বড় ভাই তেজ প্রতাপের বিরুদ্ধে। সেই জলই এখন গড়িয়েছে বহুদূর।

একের পর এক তোপ দাগছেন তেজপ্রতাপ
দলীয় বিষয় নিয়ে লালুপ্রসাদ যাদবের সঙ্গে আলোচনার জন্য সম্প্রতি দিল্লি যান তেজস্বী যাদব। আর ঠিক তখনই দলের রাজ্য সভাপতি জগদানন্দ সিং-এর বিরুদ্ধে তেজপ্রতাপের একাধিক মন্তব্যে জল ঘোলা হয়েছে আরজেডি-র অন্দরে। যা নিয়ে বর্তমানে সরগরম বিহারের রাজ্য-রাজনীতি। তেজপ্রতাপের অভিযোগ বন্যার সময় তেজস্বী বিহারের মানুষকে ছেড়ে দিল্লি চলে গেছেন। তেজস্বীকে নাকি ভুল বোঝাচ্ছে সঞ্জয় যাদব। আর এতেই চটেছেন তেজস্বী। এমনকী জগদানন্দ সিং-এর বিরুদ্ধেও একাধিক মন্তব্য করতে দেখা যায় তাকে।

দাদাকে ‘শিক্ষা’ তেজস্বীর
এদিকে দলের প্রবীন নেতাকে অপমান করা কোনওভাবে মেনে নিতে পারেননি তেজস্বী যাদব। বিহারের রাজনীতিতে তেজ প্রতাপ ও তেজস্বী যাদবের দ্বন্দ্ব নতুন কিছু নয়। এমনকী এর আগে তেজপ্রতাপ ঘনিষ্ট একাধিক পদাধিকারীকেও সরিয়ে দেওয়ার পেছনে তেজস্বী যাদবের হাত ছিল বলে মনেও করেন অনেকে। এদিকে দাদাকে শিক্ষা দিতে এবার প্রকাশ্যেই মাঠে নামতে দেখা যায় তেজস্বীকে। তিনি বলেন, "তেজপ্রতাপ আমার বড় দাদা। কিন্তু তাঁকেও দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। আমাদের অভিভাবকরা এই শিক্ষাই দিয়েছেন।"

ফের সুতো গোটাচ্ছেন লালু
সহজ কথায় তেজপ্রতাপের এই আচরণে তেজস্বী যে খুবই বিরক্ত তা ভালোই বোঝা যাচ্ছে। এদিকে দুই ছেলের সংঘাতের আবহে রীতিমতো চাপে পড়েছেন খোদ লালুপ্রসাদের যাদব। তাঁরই দুই ছেলের জন্য দলের মধ্যে এতবড় ফাটল তৈরি হতে যে তিনি দেবেন না তা তার বর্তমানে হাবেভাবেই স্পষ্ট। এমতাবস্থায় জেল থেকে ফিরে আসার পরেই ধীরে ধীরে দলের রাশ নিজের হাতে নিচ্ছেন লালু প্রসাদ যাদব।












Click it and Unblock the Notifications