রিয়া আত্মসাৎ করেছেন ১৫ কোটি টাকা, অভিযোগ সত্য কিনা ইডিকে প্রমাণ দিন সুশান্তের বাবা
রিয়া আত্মসাৎ করেছেন ১৫ কোটি টাকা, অভিযোগ সত্য কিনা ইডিকে প্রমাণ দিন সুশান্তের বাবা
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কাণ্ডে ইডি অর্থ তছরূপের বিষয়টি খতিয়ে দেখছে। সেই বিষয়ে আরও তথ্য জানার জন্য মঙ্গলবার প্রয়াত অভিনেতার বাবা কে কে সিংয়ের বয়ান রেকর্ড করা হয়। বিবৃতিতে কে কে সিং জানিয়েছেন যে তাঁর ছেলের অ্যাকাউন্ট থেকে রিয়া ও তাঁর পরিবার ১৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। যে অ্যাকাউন্টে ওই অর্থটি ঢুকেছে সেই অ্যাকাউন্টের সঙ্গে সুশান্তের কোনও যোগ নেই এবং রিয়া ও তাঁর পরিবারও ওই অ্যাকাউন্টের সুবিধা ভোগ করছেন। ইডি সুশান্তের বাবাকে জানিয়েছেন যে এই অভিযোগের ভিত্তিতে যদি তাঁর কাছে কোনও প্রমাণ থাকে তবে যেন তিনি তা তদন্তকারী সংস্থার কাছে জমা দেন।

সুশান্তের বাবার অভিযোগের পরই ইডি তদন্ত শুরু করে
কে কে সিংয়ের বাবা পাটনার রাজীব নগর পুলিশের কাছে অভিযোগ দায়েরের পরই ইডি এই মামলার অর্থ তছরূপের দিকটি নিয়ে তদন্ত শুরু করে। বিহার পুলিশ সুশান্ত মৃত্যুর তদন্ত করছে এবং সেই তদন্তের খাতিরে তারা মুম্বইও আসে। বিহারের এসপি বিনয় তিওয়ারিকে মুম্বই প্রশাসনের পক্ষ থেকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। অপরদিকে ইডি তদন্ত শুরু করে দিয়েছে এবং রিয়া ও তাঁর পরিবার সহ অনেকের বয়ানই রেকর্ড করেছে।

কে কে সিং–এর বয়ানের গুরুত্বপূর্ণ অংশ
❑ কে কে সিং ইডির বয়ান রেকর্ডের সময় দাবি করেছেন যে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে ১৫ কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে কোনও প্রমাণ থাকলে তা ইডিকে দিতে বলা হয়েছে কে কে সিংকে।
❑ কে কে সিং ইডিকে তাঁর বিবৃতিতে এও জানিয়েছেন যে তাঁর ছেলের অ্যাকাউন্ট থেকে ওই অর্থ যে অ্যাকাউন্টে গিয়েছে তার সঙ্গে অভিনেতার কোনও যোগ নেই। তিনি সন্দেহ করছেন ওই অ্যাকাউন্টের সুবিধা পাচ্ছেন রিয়া ও তাঁর পরিবার।
❑ ইডি এখন বৈদ্যুতিন গ্যাজেটের ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করছে, যাতে মুছে যাওয়া মেসেজ ও হোয়াটস অ্যাপ কলের তথ্য পুনরুদ্ধার হতে পারে।
❑ এছাড়া রিয়া এবং তার পরিবারের সদস্যদের আবারও তলব করার আগে ইডি অভিনেত্রীর সিএ রিতেশ শাহের বক্তব্যও রেকর্ড করবে।

রিয়ার উত্তর সন্তোষজনক নয়
ইডি সূত্রের খবর, রিয়ার জবাব এখনও পর্যন্ত সন্তোষজনক লাগেনি ইডির। এমনকী ইডির তদন্তে উঠে এসেছে যে রিয়া চক্রবর্তী খরচ ও আয়কর রিটার্নতাঁর ব্যাঙ্কের বিবৃতির সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না।












Click it and Unblock the Notifications