ইরান-মার্কিন উত্তেজনার মাঝে ভারতীয়দের প্রতি কোন সতর্ক বার্তা বিদেশমন্ত্রকের
মধ্যপ্রাচ্য এই মুহূর্তে গোটা বিশ্বের নজরে। সেখানে ইরান এদিন প্রতিবেশী ইরাকের বুকে মার্কিন সেনা ছাউনি বরাবর হামলা চালায়। একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সেনা ছাউনি গুঁড়িয়ে দিয়েছে ইরান।
মধ্যপ্রাচ্য এই মুহূর্তে গোটা বিশ্বের নজরে। সেখানে ইরান এদিন প্রতিবেশী ইরাকের বুকে মার্কিন সেনা ছাউনি বরাবর হামলা চালায়। একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সেনা ছাউনি গুঁড়িয়ে দিয়েছে ইরান। এরপরই মার্কিন-ইরান দুই দেশের মধ্যে চড়তে থাকা উত্তেজনা নিয়ে একটি অ্যাডভাইসারি জারি করেছে দিল্লি। সেখানে সতর্কতা জারি করা হয়েছে ভারতীয়দের প্রতি।

ভারতীয়দের প্রতি বিদেশমন্ত্রকের বার্তা
মধ্যপ্রাচ্যে চড়তে থাকা উত্তেজনা নিয়ে এবার ভারতের বিদেশমন্ত্রক অ্যাডভাইসারি জারি করল। সেখানে বলা হয়েছে, প্রয়োজন না থাকলে যেন ইরাকে কোনও মতেই ভারতীয়রা যাত্রা না করেন। পাশাপাশি ইরাকে যে সমস্ত ভারতীয়রা বসবাস করছেন, তাঁরা যেন সদা সতর্ক থাকেন। এমনও বার্তা দিয়েছে বিদেশমন্ত্রক।

ভারতীয়দের জন্য রয়েছে আরো বার্তা
ভারতীয়দের জন্য বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বাগদাদ ও এরবিলের দুটি দূতাবাস কাজ করছে ভারতীয়দের সাহায্যের জন্য। সেখানে যেকোনও ভারতীয়কে সাহায্য করতে এগিয়ে আসবে তারা।

ইরানের হুঁশিয়ারি দুবাই ও ইজরায়েলকে ঘিরে
এদিকে, এদিন ভোর রাতে ইরাকের বুকে মিসাইল হানা ছাড়াও ইরানের তরফে সাফ বার্তায় জানানো হয়েছে, মার্কিনীদের সঙ্গে যদি ইজরায়েল ও দুবাই মিলে যায়, তাহলে ছেড়ে কথা বলবেনা। এমনকি সেক্ষেত্রে দুবাই ও ইজরায়েলেও মিসাইল হামলা করতে পিছপা হবে না ইরান বলে জানিয়ে দেওয়া হয়। এরপরই ভারতীয়দের উদ্দেশে অ্যাডভাইসারি জারি করে ভারত।












Click it and Unblock the Notifications