বাড়ছে জ্বালানি তেলের দাম, স্বাস্থ্য ও মুদি দোকানে ব্যয় কমাচ্ছেন সাধারণ মানুষ বলছেন SBI-এর গবেষকরা

বাড়ছে জ্বালানি তেলের দাম, স্বাস্থ্য ও মুদি দোকানে ব্যয় কমাচ্ছেন সাধারণ মানুষ বলছেন SBI-এর গবেষকরা

৭ বছরে ধাপে ধাপে অনেকবারই পেট্রোল ডিজেল সহ অন্য জ্বালানির দাম বাড়িয়েছে মোদী সরকার। যার ভার সইতে হয়েছে সাধারণ মানুষকে৷ মরার উপর খাড়ার ঘা লকডাউন করোনা সংক্রমণ। জ্বালানির চাহিদা সামলাতে গিয়ে স্বাস্থ্য দৈনন্দিন চাহিদা খাতে বাজেট কমাতে হচ্ছে সাধারণকে। এরকমই তথ্য উঠে এল এসবিআইএর নতুন গবেষনায়

কী বলছে এসবিআইয়ের গবেষণা

কী বলছে এসবিআইয়ের গবেষণা

দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কিং সেক্টরটি তাদের কার্ড ব্যবহারকারীদের ডেটা পর্যালোচনা করে দেখেছেন শেষ তিনমাসে মুদি দোকান এবং স্বাস্থ্য খাতে খরচ কম করে জ্বালানি তেল কেনার খরচে সামাল দিচ্ছেন সাধারণ মানুষ৷ ধাপে ধাপে বেড়ে ১০০ টাকা পার করে গিয়েছে পেট্রোল। ডিজেলের মূল্যও তিন অঙ্ক স্পর্শ করেছে৷ অন্যদিকে লকডাউনে সরকারী যানবাহন কমেছে বা বন্ধ হয়ছে৷ ব্যক্তিগত মোটর বাইক ও গাড়ির ব্যবহার বেড়েছে বহুলাংশে।

কী বলছেন এসবিআইয়ের অর্থনীতি বিশেষজ্ঞ সৌম্য ঘোষ?

কী বলছেন এসবিআইয়ের অর্থনীতি বিশেষজ্ঞ সৌম্য ঘোষ?

একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে সৌম জানিয়েছেন, গ্রাহকরা জ্বালানিতে বেশি ব্যয় করছেন, তাই স্বাস্থ্যের জন্য ব্যয় কমাতে বাধ্য হয়েছেন। ঘোষ জানিয়েছেন, এসবিআই কার্ড ব্যয়ের বিষয়ে আমাদের ইঙ্গিত দেয় যা বিশ্লেষণ করা দেখা যাচ্ছে স্বাস্থ্য ব্যয় যথেষ্ট পরিমাণে হ্রাস হয়েছে জ্বালানির উপর বর্ধিত ব্যয়ের সামঞ্জস্য আনার জন্য।' তিনি আরও যোগ করেন, 'আসলে এ ধরনের ব্যয় মুদি ও জরুরি পরিষেবাগুলির মতো বিষয়ে ব্যয়কে এত বেশি কমিয়েছে যে এই জাতীয় পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। যার প্রভাব পড়ছে সরাসরি বাজার অর্থনীতিতে।'

কী বলছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি?

কী বলছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি?

রাজ্যে এক তৃণমূলপন্থী অধ্যাপকের বক্তব্য খুব স্পস্ট, তিনি বলেন আগে এক পয়সা পেট্রোলের দাম বাড়লে বিজেপি ধর্ণায় বসত৷ বড় বড় কথা বলতেন নরেন্দ্র মোদী, স্মৃতি ইরানিরা। আজ বোধহয় ওঁরা চোখ কান ঢেকে রেখেছেন৷ পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েও ব্যাট করছে। আগে শুধু আমরা বলছিলাম। এখন তো কেন্দ্রীয় ব্যাঙ্কের বিশেষজ্ঞরাও বলছে। এবার ওদের (বিজেপির) ঘুম ভাঙলে ভালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+