বাড়ছে সুস্থতার হার! কোনও মাসে প্রথম ৯ লক্ষের নীচে নামল চিকিৎসাধীন রোগীর সংখ্যা

গোটা বিশ্বের পাশাপাশি করোনা উদ্বেগ বাড়ছে ভারতেও। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই ফের বড়মাত্রায় সংক্রমণ বাড়তে দেখা যায় একাধিক রাজ্যে। এদিকে ইতিমধ্যেই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যাও প্রায় ৭০ লক্ষ ছুঁইছুঁই। এদিকে একটানা বিশ্ব রেকর্ড করার পর বর্তমান পরিসংখ্যানে এখন কিছুটা হলেও দৈনিক সংক্রমণে খানিক পারাপতন লক্ষ্য করা যাচ্ছে।

প্রথম কোনও মাসে ৯ লক্ষের নীচে নামল চিকিৎসাধীন রোগীর সংখ্যা

প্রথম কোনও মাসে ৯ লক্ষের নীচে নামল চিকিৎসাধীন রোগীর সংখ্যা

এমতাবস্থায় আরও একটি সুখবরের কথা জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সরকারি পরিসংখ্যানেই দেখা যাচ্ছে এই প্রথম কোনও মাসে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯ লক্ষের নীচে নেমে গেছে। শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন বলছে এই পরিমাণ দেশের মোটা করোনা আক্রান্তের প্রায় ১২.৯৪ শতাংশ।

কমছে দৈনিক সংক্রমণের পরিমাণ

কমছে দৈনিক সংক্রমণের পরিমাণ

যদিও চিকিৎসাধীন রোগীর সংখ্যা হ্রাসের পিছনে সুস্থাতার পরিমাণ বাড়াকেই বড় করে দেখতে চাইছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রেকর্ড বলছে বিগত তিন সপ্তাহ ধরেই দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার থেকে দৈনিক সুস্থতার পরিমাণ অনেকটাই বেশি থেকেছে। যেখানেই নতুন করে আশার আলো দেখছেন চিকিৎসকেরা।

মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় ৯ লক্ষের কাছাকাছি

মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় ৯ লক্ষের কাছাকাছি

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, ৯ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় ৯ লক্ষের কাছাকাছি। এই এদিন পর্যন্ত গোটা দেশে মারণ করোনার কবল থেকে মুক্তি পেয়েছেন ৫৯ লক্ষ ৮৫হাজার ৮৪১ জন। আর মোট আক্রান্তের সংখ্যা সেখানে ৭০ লক্ষের কাছাকাছি। করোনা মোকাবিলায় কেন্দ্র রাজ্য যৌথ প্রয়াসেই এই সাফল্য বলে মত বিশেষজ্ঞদের।

সঠিকভাবে আইসোলেশন-কোয়ারেন্টাইনেই মিলছে সাফল্য

সঠিকভাবে আইসোলেশন-কোয়ারেন্টাইনেই মিলছে সাফল্য

করোনা টেস্ট থেকে শুরু করে, হাসাপাতলে ভর্তি, আইসোলেশন, কোয়ারেন্টাইন সহ একাধিক ব্যবস্থার দ্রুত উন্নতিকরণের কারণেই এই সামগ্রিক সাফল্য বলেই মত কেন্দ্রের। এমনকী করোনা মোকাবিলায় অনেক রাজ্যেই বেসরকারী হাসপাতালগুলি সমানতালে লড়াই দেওয়ায় ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। অগাস্টের পর সংক্রমণ বাড়তে থাকায় অনেক রাজ্যেই ফের স্থানীয় ভিত্তিতে লকডাউন শুরু হয়। এমনকী করোনা বিধিও আরও আঁটোসাঁটো করে একাধিক রাজ্য প্রশাসন। তারফলেই ধীরে ধীরে নামতে থাকে সংক্রমণের গ্রাফ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+