গণেশ বিসর্জন ঘিরে অভদ্র আচরণ ঋষি কাপুরের, চড় কষালেন সাংবাদিককে!
মুম্বই, ১৬ সেপ্টেম্বর : গণেশ বিসর্জনকে ঘিরে মেজাজ হারালেন জনপ্রিয় বলিউড অভিনেতা ঋষি কাপুর। একটি ভিডিওতে কয়েকজন সাংবাদিককে ধাক্কাধাক্কি করতে এমনকী চড় মারতেও দেখা যায় ঋষি কাপুর ও তাঁর দাদা রণধীর কাপুরকে। আর সেই ভিডিওই ভাইরাল হল হোয়াটসঅ্যাপে। [কংগ্রেসকে আক্রমণের জবাবা পেলেন ঋষি কাপুর, অভিনেতার নামে খোলা হল সুলভ শৌচালয়!]
ভিডিওতে দেখা যাচ্ছে এক সাংবাদিক অভিনেতার বক্তব্য মাইকবন্দি করতে এগিয়ে এলে তাঁকে চড় মারেন রনধীর। অন্যদিকে এক ব্যক্তি সেলফি তোলার জন্য এগিয়ে এলে ঋষি কাপুর তাকে ধাক্কা মারেন। [সলমন-ক্যাটরিনার প্রাক্তন সম্পর্ক নিয়ে ঋষি কাপুরের জীবনে শুরু হল নয়া 'তামাশা'!]

এই ভিডিওটি মূলত কাপুর পরিবারের বাড়ির গণেশ ঠাকুর বিসর্জন দিতে যাওয়ার পথে। চেম্বুরের আরকে স্টুডিওতে পুজো হয়েছিল। মধ্য মুম্বইয়ের দাদরে শিবাজি পার্কের কাছে গণপতির বিসর্জন হয়। [রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ব্রেক আপের আসল কারণ সামনে এল!]
এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ঋষি কাপুরের ছেলে রনবীর কাপুরও। বিসর্জনের পর কাপুর পরিবারের সদস্যরা ঠিক করেন তারা চেম্বুর থেকে দাদর পর্যন্ত হেঁটে যাবেন। মিডিয়া সূত্রের খবর এই সময় সাংবাদিকরা তার সামন এলে তিনি মেজাজ হারিয়ে ফেলেন। এক সিনিয়র সাংবাদিককে ধাক্কা দেন এবং দুই ফটোগ্রাফারকে চড় মারেন।












Click it and Unblock the Notifications