ঋষি কাপুরের মৃত্যু বেদনাময়, টুইটারে পরিবারকে সমবেদনা জানিয়ে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

প্রয়াত ঋষি কাপুর। ইরফানের মৃত্যুর একদিনের মাথায় ফের বলিউডে ইন্দ্রপতন। ইরফান খানের মৃত্যু শোক এখনও কাটাতে পারেনি দেশ। এরই মধ্যে বজ্রাঘাতের মতো এল ঋষি কাপুরের প্রয়াণের খবরটা। আর এই খবর প্রকাশ পেতেই শোক জ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে তিনি বেদনার্থ।

প্রধানমন্ত্রীর টুইট বার্তা

প্রধানমন্ত্রীর টুইট বার্তা

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, 'বহুমুখী, স্নেহময় এবং প্রাণবন্ত ... এটা ছিল ঋষি কাপুরজির চরিত্র। তিনি প্রতিভার পাওয়ারহাউজ ছিলেন। আমি সবসময় আমাদের আলাপ ও আলোচনা স্মরণ করব, এমনকি সামাজিক মিডিয়াতেও আমরা তা করতাম। তিনি চলচ্চিত্র এবং ভারতের অগ্রগতি সম্পর্কে আগ্রহী ছিলেন। তাঁর মৃত্যুতে যন্ত্রণা অনুভব করছি। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ওম শান্তি।'

গতকালই অসুস্থ হয়ে পড়েন ঋষি কাপুর

গতকালই অসুস্থ হয়ে পড়েন ঋষি কাপুর

গতকাল সকাল থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে মুম্বইয়ের এক হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। এর আগে দীর্ঘ দুই বছর লড়াই করেছেন ক্যানসারের সঙ্গে। মাঝে সুস্থ হয়ে অভিনয়ে ফিরেও এসেছিলেন। মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেন । আর এবার একেবারেই হেরে গেলেন তিনি। ৬৭ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন ঋষি কাপুর। টুইটারে তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেন অমিতাভ বচ্চন।

দীর্ঘ দুই বছর ক্যানসারে ভোগেন ঋষি

দীর্ঘ দুই বছর ক্যানসারে ভোগেন ঋষি

২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হন ঋষি। নিউ ইয়র্কে তাঁর চিকিৎসা চলছিল। ২০১৯-এর সেপ্টেম্বরে সুস্থ হয়ে দেশে ফেরেন। কিন্তু, দেশে ফেরার পর থেকে একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি। এই বছরের শুরুর দিকে দিল্লিতে ছিলেন। ফেব্রুয়ারির শুরুতে অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। বেশ কয়েকদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। এরপরও চলতে থাকে দীর্ঘ লড়াই।

'মেরা নাম জোকার' দিয়ে যাত্রা শুরু হয় ঋষির

'মেরা নাম জোকার' দিয়ে যাত্রা শুরু হয় ঋষির

ছোটোবেলা থেকেই অভিনয় হাতেখড়ি ঋষি কাপুরের। 'মেরা নাম জোকার'-এ অভিনয়ের জন্য বেস্ট চাইল্ড আর্টিস্টের পুরস্কার পেয়েছিলেন। তার তিন বছর পর 'ববি'-তে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর একাধিক সিনেমায় দেখা গিয়েছে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+