ধর্মান্তরের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে প্রার্থনার সময় 'আক্রান্ত' পরিবার
দেশ জুড়ে ওমিক্রণ সংক্রমণের ভয়েও বাদ যাচ্ছে না ধর্মের রাজনীতি। বিজেপি (bjp) শাসিত কর্নাটকের (Karnataka) বেলাগাভিতে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর (Right wing Hindutva group) সদস্যরা একটি পরিবারের ওপরে হামলা চালি
দেশ জুড়ে ওমিক্রণ সংক্রমণের ভয়েও বাদ যাচ্ছে না ধর্মের রাজনীতি। বিজেপি (bjp) শাসিত কর্নাটকের (Karnataka) বেলাগাভিতে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর (Right wing Hindutva group) সদস্যরা একটি পরিবারের ওপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ। ওই পরিবারটি তাদের প্রতিবেশীদের খ্রিস্ট ধর্মে (christianity) ধর্মান্তরিত করেছেন বলে অভিযোগ।

প্রার্থনার সময় আক্রান্ত পরিবার
অভিযোগ বাড়িতে প্রার্থনা করছিলেন যাজক অক্ষয়কুমার কারাগানভি। দুপুর একটা নাগাদ দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর লোকজন বাড়িতে হামলা চালায়। তাঁকে প্রার্থনা থামাতে বলে। তারা অভিযোগ করে অক্ষয়কুমার কারাগানভি প্রতিবেশী এক পরিবারকে অবৈধভাবে ধর্মান্তরিত করেছেন।

পুলিশে অভিযোগ দায়ের
যাজকের স্ত্রী কবিতা কারাগানভি পুলিশের কাছে করা অভিযোগে বলেছেন, দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা তাঁদের বাড়ির এক মহিলার ওপরে গরম তরকারি ছোড়ে। যার জেরে সেই মহিলা পোড়ার ক্ষত নিয়ে বেলাগাভির হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। এছাড়াও আরও অভিযোগ করা হয়েছে, এক মহিলা যিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন, তাঁর ওপরেও হামলা চালানো হয়।

সাতজনের বিরুদ্ধে এফআইআর
এই ঘটনার পরেই ঘটপ্রভা পুলিশ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এঁরা হল শিবানন্দ শিবলিঙ্গাপ্পা, রমেশ দণ্ডপুর, পরসাপ্পা বাবু, ফরিরাপ্পা বাগেওয়াড়ি, কৃষ্ণ কান্তিকর, চতম রাজেন্জ্র এবং মহান্কেশ বাসালিঙ্গাপ্পা। এঁরা সবাই মুদালাগির বাসিন্দা বলে জানা গিয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা
অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৪৩ (দাঙ্গা), ৪৪৮ (অনুপ্রবেশ), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩৯২ (ডাকাতি), ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) এবং তপশিলি জাতি-উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন।












Click it and Unblock the Notifications