সুপ্রিম কোর্টের রায়, গো মাংস নিষিদ্ধকরণে ব্যাকফুটে যেতে হতে পারে মোদী সরকারকে
গোপনীয়তা রক্ষার অধিকার সুপ্রিম কোর্ট নিজের রায়ে সুনিশ্চিত করেছে। এর ফলে কেন্দ্রের বেশ কিছু নির্দেশে বড় প্রভাব পড়তে পারে।
গোপনীয়তা রক্ষার অধিকার নাগরিকদের মৌলিক অধিকার। একথা বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নিজের রায়ে সুনিশ্চিত করেছে। এর ফলে কেন্দ্রের বেশ কিছু নির্দেশে বড় প্রভাব পড়তে পারে। তার মধ্যে অবশ্যই রয়েছে বিফ ব্যান বা গোমাংস নিষিদ্ধ করার মতো বিষয়।

গোমাংস নিষিদ্ধ করার ঘটনায় সারা দেশে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। পশ্চিমবঙ্গে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বারবার এই বিষয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে। মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে গো মাংস কেনা-বেচা-ভক্ষণ নিষিদ্ধ করা হলেও, মমতার মতো কিছু রাজনীতিকের বক্তব্য, এভাবে মানুষের ব্যক্তিগত পছন্দে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে না। কেউ কী খাবে না খাবে সেটা তাদের নিজস্ব ব্যাপার।
ফলে গোপনীয়তা রক্ষার অধিকার সুনিশ্চিত হওয়ার পরে গোমাংস খাওয়ার অধিকার নিয়েও কেউ আদালতে দ্বারস্থ হতে পারেন এই বলে যে খাবারের অধিকারে কেন্দ্র হস্তক্ষেপ করছে। তখন তা খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট তা নিয়েও রায় দিতে পারে।
বিচারপতি জে চেলামেশ্বর নিজের ব্যক্তিগত অভিমত জানাতে গিয়ে বলেছেন, কে কী খাবে তা রাষ্ট্রযন্ত্র কাউকে বলে দিক তা উচিত নয়। কেউ কী খাবে, কার সঙ্গে মিশবে, কী বস্ত্র পরবে তা একান্তই ব্যক্তিগত বিষয়। এই নিয়ে রাষ্ট্র মতামত দিতে পারে না। ফলে এই বিষয়টি আদালতে উঠলে ফের সরকারের অস্বস্তি বাড়তে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications