গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে আজ রায় ঘোষণা করবে শীর্ষ আদালত

গোপনীয়তা রক্ষা করার কি মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এই বিষয়ে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্টের নয় সদস্যের বিচারপতির বেঞ্চ।

গোপনীয়তা রক্ষা করার কি মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এই বিষয়ে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্টের নয় সদস্যের বিচারপতির বেঞ্চ। এই মুহূর্তে ভারতীয় সংবিধান মোতাবেক গোপনীয়তা রক্ষাকে মৌলিক অধিকার হিসাবে ধরা হয় না। সেই বিষয়টিতে আগামিদিনে কীভাবে এগোনো হবে সেই বিষয়ে নির্দেশিকা দেবে দেশের সর্বোচ্চ আদালত।

গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে আজ রায় ঘোষণা করবে শীর্ষ আদালত

দেশের ১৩৪ কোটি মানুষের জীবনযাপনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের নয় বিচারপতির বেঞ্চ। এর নেতৃত্বে রয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি জেএস খেহর। এই ইস্যুতে মোট ৬টি রায় শোনানো হবে বলেও জানা গিয়েছে।

আধার কার্ডে বায়োমেট্রিক সহ ব্যক্তিগত তথ্য খুব সহজেই সাধারণ মানুষের হাতে চলে যাচ্ছে। এর ফলে নাগরিকদের গোপনীয়তা রক্ষিত হচ্ছে না। সেই নিয়েই সুপ্রিম কোর্টে একেরপর এক পিটিশন জমা পড়ে। আধার কার্ডের ফলে নাগরিকদের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে এসে পড়ছে। মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে এর মাধ্যমে। এমনটাই অভিযোগ জমা পড়েছে।

দেখা গিয়েছে, সাম্প্রতিক অতীতে বহু জায়গা থেকে আধারের তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে একজন নাগরিকের ব্যক্তিগত জীবন বিপন্ন হতে পারে বলে মনে করছেন অনেকে। সেই মামলা সুপ্রিম কোর্টে উঠলে সর্বোচ্চ আদালত বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে স্থির করে। এরপরে এদিন রায় ঘোষণা করা হবে।

নাগরিকদের গোপনীয়তা রক্ষা নিয়ে মৌলিক অধিকার সংক্রান্ত মামলায় এর আগে ১৯৫৪ সালে এমপি শর্মার আট বিচারপতির বেঞ্চ ও ১৯৬২ সালে খরক সিংয়ের ছয় সদস্যের বেঞ্চ জানিয়েছিল, গোপনীয়তা রক্ষার অধিকার মৌলিক অধিকারের অংশ নয়। ফলে এবার শীর্ষ আদালত আধার ইস্যুর পরে কোনদিকে ঝোঁকে সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+