শাসক ফ্রন্টে ফাটল! গেরুয়া বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ জোটসঙ্গী দলের
ত্রিপুরায় শাসক ফ্রন্টে ফাটল। জোট সঙ্গী আইপিএফটির অভিযোগ, লোকসভা ভোটের পর থেকে বিজেপি কর্মী সমর্থকরা তাদের দলের কর্মী সমর্থকদেরওপর হামলা চালাচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
ত্রিপুরায় শাসক ফ্রন্টে ফাটল। জোট সঙ্গী আইপিএফটির অভিযোগ, লোকসভা ভোটের পর থেকে বিজেপি কর্মী সমর্থকরা তাদের দলের কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

প্রকাশিত খবর অনুযায়ী, আগরতলার আইপিএফটির মুখপত্র মঙ্গল দেববর্মা বলেছেন, বিজেপি কর্মীরা তাদের দলের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। জোটসঙ্গীর বিরুদ্ধে প্রতিদিন হেনস্থার অভিযোগ করেছেন তিনি। সরকারে সহযোগী হওয়া সত্ত্বেও প্রতিদিন হুমকি এবং হেনস্থা চলছেই, অভিযোগ করেছে আইপিএফটি। যদি হামলা চলতে থাকে, তাহলে বিকল্প রাস্তার কথা চিন্তু করা হবে বলে জানিয়েছেন তিনি।
আইপিএফটির অভিযোগ, রাজ্যে তাদের ৩০ টি সাংগঠনিক ডিভিশন রয়েছে। প্রতিটিতেই হামলার ঘটনা ঘটছে। সাম্প্রতিক হামলাগুলিতে ১০০ জনের ওপর দলীয় কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তাদের আরও অভিযোগ দলের নেতা প্রেমসাধন ত্রিপুরার ওপরও হামলা চালানো হয়েছে। যদিও বিজেপির তরফে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
অন্যদিকে বিজেপির অভিযোগ, ধলাইয়ের গণ্ডচেরায় ত্রিপুরা পূর্বের বিজেপি সাংসদ রেবতি ত্রিপুরার বাড়িতে হামলা আইপিএফটি হামলা চালিয়েছে। পুলিশ সূত্রে খবর, বিষয়টি নিয়ে বিজেপির তরফে গণ্ডাচেরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
২০১৮-র বিধানসভা নির্বাচনে আগে ত্রিপুরায় আইপিএফটির সঙ্গে জোট করেছিল বিজেপি। ৬০ আসনের বিধানসভায় ৪৪ টি আসন দখল করেছিল বিজেপি আইপিএফটি জোট।












Click it and Unblock the Notifications