'করিম লালার সঙ্গে দেখা করতেন ইন্দিরা গান্ধী', সঞ্জয়ের এই মন্তব্যে মহা আঘাড়ি জোটে চিড়
'করিম লালার সঙ্গে দেখা করতেন ইন্দিরা গান্ধী', সঞ্জয়ের এই মন্তব্যে মহা আঘাড়ি জোটে চিড়
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আন্ডারওয়ার্ল্ড ডন করিম লালার সঙ্গে দেখা করতেন। পুনেতে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন শিবসেনা সাংসদ তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউত। আর এই ঘটনার পরেই কংগ্রেস, এনসিপি ও শিবসেনার মহাআঘাড়ি জোটে ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যেই কংগ্রেস নেতা মিলিন্দ দেওয়রা ও অভিষএক মনু সিংভি অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহারের দাবি তুলেছেন।

কী বলেন সঞ্জয়?
বুধবার পুনের একটি সভায় ভাষণ রাখার সময় সঞ্জয় রাউত বলেন, 'একটা সময় ছিল যখন দাউদ উব্রাহিম, ছোটা শাকিল শরদ শেট্টি সিদ্ধান্ত নিত যে মুম্বইয়ের পুলিশ কমিশনার কে হবেন। তারাই সিদ্ধান্ত নিত যে কোন মন্ত্রক কার ভাগ্যে ঝুটবে। ইন্দিরা গান্ধী গিয়ে করিম লালার সঙ্গে দেখা করতেন। আমরা দেখেছি, এহেন আন্ডারওয়ার্ল্ড এখন খুচরোর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।'
|
মিলিন্দ দেওরার টুইট
এই মন্তব্যের পরেই তিব্র বিতর্ক শুরু হয়। সঞ্জয়ের সমালোচনা করে মিলিন্দ দেওরা টুইট করেন, 'ইন্দিরাজি একজন প্রকৃত দেশভক্ত ছিলেন। তিনি ভারতের সুরক্ষা প্রসঙ্গে কখনও কোনও আপোশ করেননি। মুম্বই কংগ্রেসের প্রাক্তন সভাপতি হিসাবে আমি সঞ্জয় রাউতকে এই মন্তব্য প্রত্যাহার করতে বলছি। এটা সঞ্জয়ের তরফে একটি বিভ্রান্তিমবলক ও অসত্য একটি মন্তব্য। এভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করা উচিত না।'
|
সঞ্জয়ের সফাই
এদিকে নিজের বক্তব্যের প্রেক্ষিতে তৈরি হওয়া বিতর্ককে ধামাচাপা দিতে সঞ্জয় বলেন, 'আমি সবসময় ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী পণ্ডিত নেহরু ও গোটা গান্ধী পরিবারকে সম্মান করে এসেছি চিরকাল। তখন আমি বিরোধী দলের অংশ ছিলাম, তা সত্ত্বেও আমি তাদের প্রতি নিজের শ্রদ্ধা বজায় রেখেছি। আর কেউ এটা করেনি। যখনই কেউ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বলেছে, আমি তাকে রুখে দিয়েছি।'

কংগ্রেসকে বিজেপির তোপ
এদিকে এই মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেসকে তোপ দাগার সুযোগ ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর এই বিষয়ে বলেন, 'ঠিকই তো বলেছে সঞ্জয় রাউত। এটা চোখে আঙুল দিয়ে দেখায় যে কংগ্রেস একটা সাম্প্রদায়িক দল। কংগ্রেস জামানাতেই দাউদের মতো ডনরা দেশ থেকে পালাতে সমর্থ হয়েছিল। সঞ্জয় বলেন যে ইন্দিরা গান্ধী পাঠান সমাজের প্রতিনিধি রূপে করিম লালার সঙ্গে দেখা করতেন, যেটা কংগ্রেস অস্বীকার করতে পারে না।'












Click it and Unblock the Notifications