মেয়ের বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ, চিঠির উত্তর পেয়ে আপ্লুত রিক্সাওয়ালার পরিবার
বারানসীর রিক্সা ওয়ালাকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সেই চিঠি মঙ্গল কেভাতের পরিবারের কাছে পৌঁছে গিয়েছে। চিঠিতে পরিবারের কন্যার বিয়ের জন্য পরিবারকে ধন্যবাদ জানানো হয়েছে।
বারানসীর রিক্সাওয়ালাকে চিঠি দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সেই চিঠি মঙ্গল কেভাতের পরিবারের কাছে পৌঁছে গিয়েছে। চিঠিতে পরিবারের কন্যার বিয়ের জন্য পরিবারকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি মোদী চিঠিতে নববধূর প্রতি আশীর্বাদ প্রার্থনা করেছেন। এদিকে এই চিঠি পাওয়ার পর খুশির মেজাজ গোটা পরিবারে।

প্রধানমন্ত্রীকে বিয়েতে আমন্ত্রণ
ডমরি গ্রামের বাসিন্দা মঙ্গল কেভাট। এই গ্রামকেই দত্তক নিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গল নিজের মেয়র বিয়েতে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন।

বন্ধুদের অনুরোধেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
মঙ্গল কেভাট জানিয়েছেন, তাঁর বেশ কয়েকজন বন্ধু প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানাতে বলেন। সেই মতো তিনি একটি দিল্লির ঠিকানায় অপরটি তাঁর বারানসীর অফিসের ঠিকানায় পাঠান। তিনি ভাবতেই পারেননি যে এইভাবে চিঠির উত্তর পাবেন। মেয়ের বিয়ের অনুষ্ঠানে সব অতিথিকেই তিনি এই চিঠি দেখিয়েছেন বলে জানিয়েছেন।

গঙ্গার ভক্ত কেভাট
মঙ্গল কেভাট গঙ্গার ভক্তও বটে। আয়ের একটা অংশ তিনি গঙ্গার জন্য খরচ করেন। তিনি স্বচ্ছ ভারত অভিযানেও অংশ নিয়েছেন বিজেপির মেম্বারশিপ প্রচারে কেভাট গেরুয়া পরিবারের সদস্যও হয়েছেন।

২০১৯-এর সেপ্টেম্বরেও মিলেছিল চিঠি
২০১৯-এর সেপ্টেম্বরে ভেলোরের এক অবসরপ্রাপ্ত গবেষক এমনই এক চিঠি পেয়েছিলেন। তিনিও একইভাবে মেয়ের বিয়েতে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications