আরজি কর মামলায় আর থাকবেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়? সিভিক নিয়ে রিপোর্ট দিল রাজ্য
Supreme Court Hearing on RG Kar Incident: সিভিক ভলান্টিয়ার নিয়ে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিল রাজ্য সরকার। তবে আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়নি। আগামীদিন এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।
যদিও তিনি এই মামলায় অংশ নেবেন না। আগামী ১১ নভেম্বর সুপ্রিম কোর্টের পদ থেকে অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Supreme Court Hearing on RG Kar Incident)।

এদিন মামলার শুনানিতেও এই বিষয়টি উঠে আসে। প্রায় ৯০ দিন কাটতে চলল আরজি কর ধর্ষণ এবং খুনের মামলায়। এখনও অধরা বিচার। এই অবস্থায় ক্ষোভ বাড়ছে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বলছেন, আমরা হতাশ। যদিও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, সিবিআই আর্থিক দুর্নীতি সহ সব ক্ষেত্রে তদন্ত করছে। আস্থা রাখুন। আদালত আরও জানায়, চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে এদিন ট্রায়াল বিচারকের ক্ষমতা সম্পর্কে আইনজীবীদের অবগত করা হয়। এমনকি পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া নিয়েও বিচারকের ক্ষমতা আছে বলে মনে করেন প্রধান বিচারপতি।
অন্যদিকে এদিন মামলার শুনানিতে বিচার রাজ্যের অন্য আদালতে স্থানান্তরিত করার আবেদনও জানান এক আইনজীবী। যদিও তা খারিজ করে দেওয়া হয়েছে। মামলার শুনানি চলাকালিন সিভিক ভলান্টিয়রদের নিয়োগের বিষয়টি ওঠে। আইনজীবী সব্যসাচীর দাবি করেন, সিভিক ভলেন্টিয়ারদের রিপোর্ট দেখার জন্য। এক্ষেত্রে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, আমাদের কাছে রিপোর্ট সিভিক ভলান্টিয়ার নিয়ে জমা পড়েছে। আগামীদিন এই সংক্রান্ত মামলার শুনানি হবে।
বলে রাখা প্রয়োজন, গত শুনানিতে সিভিকদের নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন তোলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়, বিচারপতি জেবি পারদিওয়াল, বিচারপতি মনোজ মিশ্রের বিশেষ বেঞ্চ। (Supreme Court Hearing on RG Kar Incident)। কীভাবে নিয়োগ হয় এবং কোথায় কোথায় নিয়গ করা হয়েছে এই সমস্ত রাজ্যের ব্যাখ্যা চেয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সেই সংক্রান্ত হলফনামা জমা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications