RG Kar Incident: আরজি করের ঘটনায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই! সুপ্রিম কোর্টে আর কী হল? জানুন
Supreme Court Hearing on RG Kar Incident: সুপ্রিম কোর্টে তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দিল সিবিআই। গত দুদিনে একাধিকবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় আরজি কর মামলার শুনানি। অবশেষে আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি শুরু হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে।
মামলার শুনানির শুরুতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়। আর তা দীর্ঘক্ষণ ধরে পড়ে দেখেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়, বিচারপতি জেবি পারদিওয়াল, বিচারপতি মনোজ মিশ্রের বিশেষ বেঞ্চ। (Supreme Court Hearing on RG Kar Incident)

আর এরপরেই সিবিআইকে স্পষ্ট নির্দেশ, এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই। আগামী চার সপ্তাহ পর ফের এই সংক্রান্ত রিপোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পেশ করতে হবে বলেও জানানো হয়েছে। তবে এদিনও আরজি কর ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্তে কি উঠে এসেছে এবং রিপোর্টে কি উল্লেখ রয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।
এমনকি সুপ্রিম কোর্টও কোনও মন্তব্য করেনি। তবে এদিন আদালতে ফের একবার রাজ্যের আইনজীবী হয়ে সওয়ালে অংশ নেন কপিল সিব্বল। তিনি বলেন,রাজ্য চায় তদন্ত দ্রুত শেষ হোক। ইতিমধ্যে চার্জ গঠন করা হয়েছে। আসল দোষী যাতে দ্রুত শাস্তি পায় সে বিষয়েও এদিন রাজ্যের তরফে জোরাল সওয়াল করা হয়।
পাশাপাশি এদিন ন্যাশনাল টাস্ক ফোর্সের তরফেও একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যেখানে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। আর তা এদিন সমস্ত রাজ্যের মুখ্যসচিবকে পাঠানোর কথা জানিয়েছেন প্রধান বিচারপতি বেঞ্চ। আর তা খতিয়ে দেখে কিংবা কোনও পরামর্শ থাকলে তা হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা আগামী তিন সিপ্তাহের মধ্যে দিতে হবে বলে জানানো হয়েছে।
পাশাপাশি জাতীয় টাস্ক ফোর্সের এই রিপোর্ট সমস্ত বিশ্ব বিদ্যালয়কেও পাঠানোর কথাও এদিন জানান প্রধান বিচারপতি। তবে এদিন মামলার শুনানিতে জুনিয়র চিকিৎসকদের এই টার্স ফোর্সে রাখার দাবি জানান ইন্দিরা জং সিং। আর সেখানে প্রতিনিধি কে হবে তা রাজ্য সরকার ঠক করে দেবে বলে জানান। এই বিষয়ে সাজেশন লিখিত ভাবে জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতির বেঞ্চ।
অন্যদিকে ৯০ দিন কেটে গিয়েছে ঘটনার। এক্ষেত্রে সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এক আইনজীবী। যদিও বিচার প্রক্রিয়ার উপর আস্থা রাখার কথা বলে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পর্যবেক্ষণে বলেন, চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রায়াল বিচারকের ক্ষমতার বিষয়টি এদিন মনে করিয়ে দেন সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications