RG Kar Incident: আরজি কর কাণ্ডে মমতার পলিগ্রাফ টেস্ট করুক সিবিআই, দাবি বিজেপির

RG Kar Incident: আরজি কর কাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিগ্রাফ টেস্ট করানোর দাবি তুলল বিজেপি। পাশাপাশি নগরপাল বিনীত গোয়েলকেও এই পরীক্ষার আওতায় আনার দাবি উঠল।

বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া আজ দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি তোলেন। পাশাপাশি ছাত্র সমাজের উপর দমন-পীড়নেরও তীব্র নিন্দা করেছেন তিনি।

RG Kar Incident

আরজি কর কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। সত্য উদ্ঘাটনে যা বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি-সহ বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ করে আসছে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ধামাচাপা দিতে চাইছে মমতা সরকার।

গৌরব ভাটিয়া বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারীর মতো আচরণ করছেন। তিনি জঘন্য অপরাধীদের আড়াল করছেন, আর অত্যাচার করছেন ছাত্র-যুব, চিকিৎসকদের উপর। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জঘন্য অপরাধের তদন্ত করছে সিবিআই। আমরা চাই, সত্য উদ্ঘাটিত হোক।

এরপরই ভাটিয়া বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অবিলম্বে পদত্যাগ করা উচিত। নাহলে তদন্ত সঠিক ও নিরপেক্ষভাবে এগোতে পারবে না। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিনীত গোয়েলের পলিগ্রাফ টেস্ট সিবিআই করলেই সত্যটা সামনে আসবে।

গৌরব ভাটিয়া আরও বলেন, বাংলায় যা চলছে তা উদ্বেগজনক। মমতার ডিক্টেটরের চরিত্র প্রকট হয়ে গিয়েছে। কেন্দ্র ও রাজ্যে বিজেপি মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করবে। সর্বতোভাবে ন্যায়বিচার সুনিশ্চিত করার জন্য বাংলায় বিরোধী দল হিসেবে ইতিবাচক ভূমিকা পালন করবে।

ছাত্র সমাজের পাশে থাকার বার্তাও দিয়েছে বিজেপি নেতৃত্ব। আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের কর্মসূচিতে যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মুক্তির দাবিতে লালবাজার অভিযানে গিয়েছেন সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন রাজ্যে বিজেপি নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+