সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা সন্দীপ ঘোষের! তদন্ত নিয়ে বড় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির
RG Kar Hospitcal Doctor Death: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। হাসপাতালে আর্থিক দুর্নীতিতে (RG Kar Financial Irregularities) সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়।
শুনানি শেষে প্রাক্তন অধ্যক্ষের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে হস্তক্ষেপের কোনও প্রয়োজনীয়তাই নেই। ফলে আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই যেমন তদন্ত করছে তা করে যাবে। যা নিঃসন্দেহে বড় ধাক্কা বলেই মনে করছেন আইনজীবীরা (RG Kar Hospitcal Doctor Death) ।

জানা যাচ্ছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে এদিন একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করে প্রধান বিচারপতি। বলেন, আর্থিক দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। হাই কোর্টের নজরদারিতে তদন্ত চলছে। ফলে হস্তক্ষেপের প্রয়োজন নেই।
একই সঙ্গে প্রধান বিচারপতি আরও বলেন, আরজি করে যখন দুর্নীতি হয়েছে তখন তো প্রিন্সিপাল ছিলেন। দীর্ঘ শুনানি শেষে এদিন সন্দীপ ঘোষের আবেদনকে বিশেষ গুরুত্ব দেয়নি সুপ্রিম কোর্ট। তবে আগামী সোমবার ধর্ষণ এবং খুন মামলার শুনানি রয়েছে। সিবিআইকে স্ট্যাটস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
সেখানে সিবিআই কি রিপোর্ট জমা দেয় তা খুব গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শুধু তাই নয়, রিপোর্ট দেখেই পরবরতী ব্যবস্থা বলেও ইঙ্গিত প্রধান বিচারপতির। তবে এদিন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধিকর্তা আখতার আলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সন্দীপ ঘোষের আইনজীবী।
বলেন, তাঁর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। অভিযোগে বদলি করা হয়। এমনকি হাইকোর্টে এই বিষয়ে একাধিকবার মামলা করলেও তা খারিজ করে দেয়। তেমনই একটি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত দেয়। যদিও সুপ্রিম কোর্ট এদিন আখতার আলিকে নিয়ে কোনও পর্যবেক্ষণ করেনি।
শুধু জানিয়েছে, আখতার আলি দোষী কিনা তা জানতে পুলিশ এবং প্রশাসন আছে। দীর্ঘ সওয়াল জবাব শেষে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন আরজি কর হাসপাতালের আন্দলনরত জুনিয়ার ডাক্তাররা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications