RG Kar Hospital Doctor Protest: আবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমরা হতাশ! বলছেন জুনিয়র চিকিৎসকরা
RG Kar Hospital Doctor Protest: আমাদের আবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমরা হতাশ। এমনটাই মন্তব্য আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। প্রায় ২৪ ঘণ্টা কাটতে চলল, এখনও সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে সামিল তাঁরা। দাবি মানা না হলে আন্দোলন যে চলবে তা ফের একবার স্পষ্ট করে দিলেন চিকিৎসকরা।
এই অবস্থায় নবান্নের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর সবার (RG Kar Hospital Doctor Protest)। বুধবার দুপুরে স্বাস্থ্য ভবনের সামনেই সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়ার চিকিৎসকরা। তাঁদের দাবি, যে ই-মেল আমাদের কাছে পাঠানো হয়েছিল, তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কথা কোনও জায়গাতেই উল্লেখ ছিল না।

যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। আর তা কাটাতে ভোর তিনটে ৫০ মিনিটে মুখ্যমন্ত্রীকে ইমেল করা হয় বলে জানান আন্দোলনকারীরা। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ সহ একাধিক দাবি জানিয়ে সেই ই-মেল করা হয়েছে। কোনও উত্তর দেওয়া হয়নি বলেই জানান আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকরা (RG Kar Hospital Doctor Protest) ।
একই সঙ্গে স্বাস্থ্য সচিব যে চিঠি তাঁদের পাঠিয়েছেন তাতে 'স্যার' বলে যে সম্বোধন করা হয়েছে তা নিয়েও এদিন ক্ষোভ উগরে দেন। বলেন, দিন রাত বৃষ্টির মধ্যে আন্দোলন করছি সবাই মিলে। বহু মহিলা চিকিৎসকরাও রয়েছেন।
এরপরেও ই-মেলে 'স্যার' বলে অপমানজনক বলেও এদিন মন্তব্য করেছেন আন্দোলনকারীরা। তাঁদের কথায়, মেলে স্পষ্ট প্রশাসন আমাদের দাবিকে কতটা গুরুত্ব দিচ্ছেন। এমনকি বিচারের যে দাবিতে যে আন্দোলন চলছে সেই আবেগকেও গুরুত্ব দিতে নারাজ বলেও এদিনের সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দেন জুনিয়ার চিকিৎসকরা। এতে আমরা হতাশ।
এমনকি দিন রাত জেগে যেভাবে আন্দোলনের পরেও প্রশাসনের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন। জুনিয়ার চিকিৎসকদের কথায়, সম্পূর্ণ হৃদয়বিদারক একটা অবস্থা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে এখনই যে আন্দোলন উঠছে না তা এদিন আরও একবার স্পষ্ট করে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। রাতে নবান্নের তরফে বৈঠকের বার্তা পাঠানো হলেও তা আদৌতে স্বাস্থ্য সচিবের তরফে পাঠানো হয়েছে বলে দাবি জুনিয়ার ডাক্তারদের। যার পদত্যাগের দাবিতে এই আন্দোলন তাঁর মেল থেকে বার্তা, ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়।












Click it and Unblock the Notifications