RG Kar Hospital Case: সত্যিই 'লাশ' পাচার করতেন সন্দীপ? সিটের নথি পেতেই দিল্লিতে বৈঠকে সিবিআই
RG Kar Hospital Case: রাজ্য সরকারের সিট নয়, আরজি কর কাণ্ডের সমস্ত দুর্নীতির তদন্তও করবে সিবিআই। শুক্রবারই এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, সমস্ত নথিও সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আর এরপরেই আজ শনিবার আরজি কর সংক্রান্ত সমস্ত দুর্নীতির নথি সিবিআইকে হস্তান্তর করল রাজ্য সরকারের সিট।
আর এরপরেই এই বিষয়ে (RG Kar Hospital Case) নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, এই বিষয়ে সিবিআই'য়ের তরফে আরও একটি আলাদা দল গঠন করা হতে পারে। একজন উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে সেই টিম গঠন হতে পারে। দুটি ঘটনা যাতে গুলিয়ে না যায় সেজন্য এহেন পদক্ষেপ বলে সিবিআই সূত্রে খবর।

ইতিমধ্যে দিল্লির আধিকারিকদের সঙ্গেও সিবিআই'য়ের বৈঠক হয়েছে বলেও খবর। একই সঙ্গে নথি যাচাই'য়ের বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী গুরুত্ব দিয়ে দেখছে বলে খবর। অন্যদিকে এই বিষয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চযালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
সেই সংক্রান্ত মামলার শুনানি এখনও হয়নি। মামলার শুনানির দিকেও সিবিআই নজর রেখেছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, আরজি করে জুনিয়ার ডাক্তারে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। ঘটনার পর থেকে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
টানা ৯ দিন ধরে লাগাতার তাঁকে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর দুর্নীতির অভিযোগ। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি মারাত্মক অভিযোগ করেছেন।
তাঁর দাবি, করোনা কালে অবৈধ ভাবে টাকা নয়ছয় থেকে তোলাবাজি। এমনকি বেওয়ারিশ লাশ পাচার থেকে চিকিৎসা বরজ্য পাচারের মতো ভয়ঙ্কর অভিযোগ রয়েছে। আর সেই সমস্ত অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আখতার আলি। তাঁর দাবি, এই বিষয়ে একাধিকবার অভিযোগ জানিয়েও লাভ হয়।
যদিও সম্প্রতি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওটা এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে সিট গঠন করে রাজ্য সরকার। কিন্তু রাজ্যের তৈরি সিটে নয়, সিবিআই তদন্তেই আশা রাখে কলকাতা হাইকোর্ট। স্পষ্ট জানিয়ে দেয়, যেহেতু মূল মামলার তদন্ত করছে সিবিআই, সেজন্য এহেন আর্থিক দুর্নীতির তদন্ত করবে সিবিআই।












Click it and Unblock the Notifications