RG Kar Doctor Death: ফের তারিখ পে তারিখ! রাজ্যের আবেদনে সুপ্রিম কোর্টে পিছল আরজি কর মামলার শুনানি

RG Kar Doctor Death Case: ফের তারিখ পে তারিখ! সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। আগামী ২৭ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। কিন্তু রাজ্যের আবেদনে মামলার শুনানি হবে পরের সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার ১ অক্টোবর শুনানি হবে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। এমনটাই সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে। এই মুহূর্তে দেশের অন্যতম হাইভোল্টেজ মামলার (RG Kar Doctor Death Case) শুনানি কোনদিকে মোড় নেয় সেদিকেই নজর সবার। বিচার মিলবে উমা আসার আগেই? নজর সবার।

RG Kar Doctor Death Case

আরজি করে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার একমাস কেটে গিয়েছে ((RG Kar Doctor Death Case) । কিন্তু এখনও বিচার পাওয়া যায়নি। আর এই দাবিতে এখনও উত্তাল বাংলা। গর্জে উঠছে রাজপথ। দফায় দফায় মহিলারা রাজপথ দখল করছেন সাধারণ মানুষ। তদন্তের আর কত দিন, এই দাবিতে গত কয়েকদিন আগেই সিবিআই দফতর অভিযান করেন অভয়া'র সতীর্থরা। এই অবস্থায় গোটা দেশ এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে।

ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। এরপরেই পুরো ঘটনার সিবিআই তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারি চলছে। গত শুনানিতে এই মামলার তদন্ত গতিপ্রকৃতি সংক্রান্ত রিপোর্ট জমা দেয় সিবিআই। যা দেখে সন্তোষ প্রকাশ করে দেশের সর্বোচ্চ আদালত। আর এর মধ্যেই ফের একবার পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। রাজ্যের তরফে এক আইনজীবী অসুস্থ। আর এরপরেই মামলার পিছানোর আবেদন জানানো হয়।

শুক্রবারের আগে অথবা পরে যে কোনও তারিখে শুনানি করার আবেদন করা হয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চ জানিয়েছেন, আগামী সোমবার, ১লা অক্টোবর আরজিকর মামলার শুনানি হবে। সেদিনের শুনানি খুবই গুরুত্বপূর্ণ। নতুন করে সেদিন তদঞ্জত সংক্রান্ত রিপোর্ট বিশেষ বেঞ্চের কাছে জমা দেবে সিবিআই। গত কয়েকদিনে মামলার তদন্ত অনেকটাই এগিয়েছে। একাধগিক ব্যক্তিকে জেরা করা হয়েছে।

এই অবস্থায় আরজি কর (RG Kar Doctor Death Case) মামলায় তদন্ত ঠিক কোন পথে সেই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে গত শুনানিতে আরজি কর হাসপাতাল সহ অন্যান্য মেডিক্যাল কলেজগুলির নিউরাপত্তা এবং পরিকাঠামোর বিষয়টি উঠে আসে। বেশকিছু নির্দেশ দেওয়া হয়। আগামী সোমবারের শুনানিতে এই সমস্ত বিষয় আলোচনা হতে পারে বকে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+