RG Kar Hospital Case: ১৪ ঘণ্টা পরে এফআইআর কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের! পলিগ্রাফ টেস্ট নিয়ে বড় নির্দেশ
RG Kar Hospital Case: আরকি কর মামলায় সুপ্রিম কোর্টের একের পর এক প্রশ্নের মুখে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ। মধ্যহ্নভোজের পর অর্থাৎ দুপুর ২টোর পর ফের এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চে সেই মামলার শুনানি হয়।
শুনানিতে মৃত্যুর ১৪ ঘণ্টা পর কেন এফআইআর করা হল তা নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি আগামীকাল অর্থাৎ শুক্রবারের বিকেলের আগেই পলিগ্রাফ টেস্ট নিয়ে শিয়ালদহ আদালতকে নির্দেশ জানাতেও এদিন বলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তায় কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে (RG Kar Hospital Case) ।

এমনকি বিশেষ পোর্টাল খোলারও নির্দেশ দেওয়া হয়েছে। আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলার শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চ। মামলার শুনানিতে একাধিক প্রশ্ন তোলা হয়।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, সাড়ে ৯টায় দেহ উদ্ধার হল। কিন্তু এফআইআর দায়র হল রাত সাড়ে ১১ টায়। প্রায় ১৪ ঘণ্টা পর কেন এফআইআর? মাঝের দীর্ঘ সময় কি হল? প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির।
পাশাপাশি তৎকালীন অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। প্রধান বিচারপতির মন্তব্য, কেন এফআইআর দায়ের করতে এগিয়ে এলেন না অধ্যক্ষ। তাঁকে কেউ বা কারা বাঁধা দিচ্ছেলেন? এমনকি রাতারাতি কেন তাঁকে বদলি করে ফের অন্য হাসপাতালে পাঠানো হল তা নিয়েও এদিন প্রশ্ন তোলে আদালত।
তবে মামলায় সিবিআই যেমন তদন্ত চালাচ্ছে তা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্টও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী পাঁচ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার ফের শুনানি হবে। তার আগেই এই রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তাও রাজ্যকে সুনিশ্চিত করতে হবে বলে এদিন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications