RG Kar-কাণ্ডে CBI তদন্তে নজরদারি চালাতে পারবে কলকাতা হাইকোর্ট, পরিবারের আবেদনে মান্যতা সুপ্রিম কোর্টের
RG Kar case: আরজি কর কাণ্ডে মূল সুয়ো মোটো মামলার শুনানি চলবে সুপ্রিম কোর্টে। তবে অভয়ার পরিবারের আবেদনে সাড়া দিয়ে শীর্ষ আদালত সোমবার জানিয়ে দিল, কলকাতা হাইকোর্টও মামলা শুনতে পারবে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মামলা শুনতে পারবে বলে অনুমতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা শুনতে পারবেন বলে জানাল সর্বোচ্চ আদালত।
সিবিআই তদন্ত নিয়ে তাঁরা একেবারেই খুশি নন বলে জানিয়েছিল অভয়ার পরিবার। নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী এজলাসে জানান, সিবিআই যাতে আরও উপযুক্ত তদন্ত করে, সেব্যাপারে হাইকোর্টের একক বেঞ্চকে যেন নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দেন, এই নিয়ে সর্বোচ্চ আদালত কোনও মন্তব্য করবে না। তবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ শুনতে পারে বলে জানিয়ে দেন তিনি।

নিহত চিকিৎসকের পরিবারের আবেদনে সাড়া সুপ্রিম কোর্টের। পরিবারের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ আবেদন শুনতে পারবে। তদন্তের গতিপ্রকৃতির উপর নজরদারি চালাতে পারবে হাইকোর্ট। তদন্ত নিয়ে অভয়ার পরিবারের আবেদন শুনবে হাইকোর্ট। ১৩ মে সুপ্রিম কোর্টে হবে মূল মামলার পরবর্তী শুনানি। তবে হাইকোর্টের নজরদারিতে মামলা দ্রুত এগোবে বলে আশা।
এপ্রসঙ্গে অভয়ার মা বলেন, "সন্তুষ্টি আসবে না। তবে লড়াইটা যে লড়ছি তার জন্য একটু খুশি। সুপ্রিম কোর্ট ও আইনজীবী করুণা নন্দীর কাছে কৃতজ্ঞ। মেয়ে ফিরে আসবে না। মেয়ে সুইসাইড করেছে, তাড়াতাড়ি আসুন বলে ৩ ঘণ্টা বসিয়ে রেখেছে আরজি কর কর্তৃপক্ষ ও পুলিশ। ততক্ষণে প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। এত মাস হওয়ার পরেও মেয়ের ডেথ সার্টিফিকেট পাইনি। এত কিছুর পর যে কেস একটু হলেও এগোবে, তার জন্য আনন্দিত। আমাদের জীবনে তাছাড়া আনন্দ-দুঃখ-কষ্টের কিছু নেই।"
এদিন এজলাস থেকে বেরিয়ে কেঁদে ফেলেন অভয়ার বাবাও। তিনি বলেন, "মেয়ের ন্যায়বিচারের জন্য কারও কাছে আর না ঘুরতে হয়।" প্রসঙ্গত, এর আগে আরজি কর মামলার আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভয়ার বাবা মা। কিন্তু হাইকোর্ট তখন জানায়, মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই তখন পরিবারের আর্জি ফিরিয়ে দেয় হাইকোর্ট। তবে এদিন সুপ্রিম কোর্টের নির্দেশে পরিবারের আবেদন শুনতে বাধা রইল না হাইকোর্টের।
সোমবার সকাল ১১টার কিছু পরে বসে প্রধান বিচারপতির বেঞ্চ। ওই বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি সঞ্জয় কুমারও। আরজি কর মামলার শুনানি শুরু হওয়ার কিছু আগেই শপথবাক্য পাঠ করেন বিচারপতি বাগচি। শপথ নিয়েই আরজি কর মামলার শুনানিতে হাজির বিচারপতি বাগচি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications