RG Kar Hospital Case: আরজি কর ধর্ষণ মামলায় কোন পথে তদন্ত? রিপোর্ট জমা দিল সিবিআই
RG Kar Hospital Case: আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা সহ দেশ। ঘটনার আজ ৯ সেপ্টেম্বর এক মাস পূর্ণ হল। আর ঠিক সেদিনই সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি। আর সেই শুনানিতেই মুখবদ্ধ খামে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই (CBI)। আর তা পড়লেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
বিশেষ বেঞ্চে রয়েছেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। এদিন মামলার শুনানিতে জুনিয়ার ডাক্তারদের লাগাতার কর্মবিরতি নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। একই সঙ্গে স্বাস্থ্য দফতরও একটি রিপোর্ট জমা দিয়েছে (RG Kar Hospital Case)।

যেখানে জুনিয়ার চিকিৎসকের কর্মবিরতি নিয়ে একটি উল্লেখ রয়েছে (RG Kar Hospital Case) । শুধু তাই নয়, চিকিৎসকরা কাজ না করায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে সেই রিপোর্ট সিবিআইকে দেওয়া হয়নি বলে এদিন অভিযোগ করেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা। একই সঙ্গে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে বলেন, কেন এত লুকোচুরি, অনেক কিছুই তো রাজ্য লুকিয়ছে।
অন্যদিকে এদিন শুনানিতে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব কত তা জানতে চান প্রধান বিচারপতি। সিবিআই জানায়, বাড়ির দূরত্ব মাত্র ১৫ থেকে ২০ মিনিট। শুনানিতে অভয়ার ডেথ সার্টিফিকেটের প্রসঙ্গ। সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে কিনা রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির।
Senior Advocate Kapil Sibal informs Supreme Court that the West Bengal Government has filed a status report and submits 23 people have died when doctors were not working.
— ANI (@ANI) September 9, 2024
২৭ মিনিটের ফুটেজ পায়া গিয়েছে বলে দাবি সিবিআই'য়ের। সিসার এবং তল্লাশি নিয়েও প্রশ্ন মামলার শুনানিতে। শুধু তাই নয়, ফরেন্সিক রিপোর্ট কারা সসংগ্রহ করল তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন সিবিআই আইনজীবী। এজন্য ফরেনসিক সেন্ট্রাল ফরেন্সিক এবং এইমসে পাঠানোর সিদ্ধান্তের কথা বলা হল।
Supreme Court seeks to know about search and seizure.
— ANI (@ANI) September 9, 2024
Senior Advocate Kapil Sibal replies evening from 8:30 pm to 10:45 pm.
SC seeks to know if CCTV footage related to the incident was handed over to CBI
SG Mehta replies Yes
এদিন শুনানিতে সিআরপিএফকে সাহায্য করা হচ্ছে না বলেও কেন্দ্রের তরফে অভিযোগ জানানো হয় প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্যের তরফেও কোনও সহযোগিতা করা হচ্ছে না বলেও এদিন অভিযোগ করা হয়েছে। দীর্ঘ শুনানি এদিন এই বিষয়ে ওঠে। বলে রাখা প্রয়োজন, আজ সকাল থেকে আজি কর হাসপাতালে অভয়ার ছবিতে মালা এবং ফুল থেকে সাজানো হচ্ছে। তার পাশাপাশি বড় স্ক্রিন লাগানো হয়। সপাতালে যাতে সরাসরি সুপ্রিম কোর্টের শুনানি দেখতে পাওয়া যায়, সেজন্য এমনটাই ব্যবস্থা করেছে আরজি করে জুনিয়র ডাক্তারেরা।












Click it and Unblock the Notifications