RG Kar hearing: সুপ্রিমে পিছিয়ে গেল আরজি কর মামলা, ২৯ জানুয়ারি পরবর্তী শুনানি
Supreme Court: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর কাণ্ডের (RG Kar rape and Murder case) শুনানি। পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি। আগামী বুধবার দুপুর ২ টোয় শোনা হবে মামলা। জানিয়ে দিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna) ও বিচারপতি সঞ্জয় কুমার ও কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। শিয়ালদহ আদালতে সোমবার আরজি কর কাণ্ডে দোষী সিভিক সঞ্জয় ভলান্টিয়ারের বিরুদ্ধে সাজা ঘোষণার পর এই প্রথম শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তবে তা পিছিয়ে গেল এদিন।
এদিন লাঞ্চ ব্রেকের পর শুনানি হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্ট জানায় তাদের কাছে মোট তিনটি আবেদন জমা পড়েছে। ১৬ তারিখ নিহত তরুণী চিকিৎসকের পরিবারের তরফে আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। আরও ২ টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে সিবিআই ও অন্যান্য পক্ষ রয়েছে। সব পক্ষেরই বক্তব্য শুনতে চায় শীর্ষ আদালত। আর তাই ২৯ জানুয়ারি বুধবার সব পক্ষের উপস্থিতিতে দুপুর ২টোয় শুনানির সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট।

গত সোমবারই আরজি করকাণ্ডে দোষীসাব্যস্ত সঞ্জয় রায়কে (Sanjoy Roy) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। সাজা ঘোষণার দুদিনের মাথায় আজ দুপুর ২টোয় সুপ্রিম কোর্টে আরজি কর নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল।
এদিকে সঞ্জয় রায়ের সাজা উপযুক্ত নয়, এই মর্মে কলকাতা হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসির দাবিতে মামলা করে রাজ্য সরকার। বুধবার সেই মামলায় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হয় শুনানি। শুরুতেই রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে সিবিআই। পরিবারকে ছাড়া বিচার প্রক্রিয়া চালানো সম্ভব নয় বলে পর্যবেক্ষণ আদালতেরও। নিহত চিকিৎসকের পরিবারের বক্তব্য শুনতে চান বিচারপতি। সোমবার মামলার পরবর্তী শুনানি রয়েছে।
পরিবার মামলার কথা জানে কি না তা নিয়ে এদিনের শুনানিতে রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি। পরিবার জানে না বলে আদালতে জানায় রাজ্য। বিচারপতি বলেন, পরিবার আদালতের বাইরে কি মতামত প্রকাশ করছেন সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু পরিবারকে ছাড়া বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব? পাল্টা প্রশ্ন বিচারপতির। আজকের মধ্যে পরিবারকে জানানো সম্ভব কি না তাও জানতে চান বিচারপতি দেবাংশু বসাক। জানানো সম্ভব বলে জানায় রাজ্য। আরজি করের নিহত চিকিৎসকের পরিবারের বক্তব্য শুনতে চান বিচারপতি।












Click it and Unblock the Notifications