RG Kar Case: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি! কবে মিলবে অভয়ার বিচার?
RG Kar Case: সুপ্রিম কোর্টে আজ মঙ্গলবার হল না আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ে বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই আজ কোর্ট উঠে যাচ্ছে। যা খবর, রাষ্ট্রপতি ভবন যাওয়ার কথা রয়েছে প্রধান বিচারপতির।
আর সেই কারনে এই দেশের অন্যতম 'হাই ভোল্টেজ' মামলার শুনানি এদিন পিছিয়ে দেওয়া হয়েছে। তবে আগামীকাল বুধবার আদালত খুললেই অর্থাৎ সকাল সাড়ে ১০ টায় এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

এদিন মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষোভ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। তবে বুধবার মামলার শুনানি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর থাকবে বলে জানাচ্ছেন তাঁরা। আর এরপরেই আন্দোলনের গতিপ্রকৃতি ঠিক হবে।
আগামী ৯ নভেম্বর আরজি কর ধর্ষণ এবং খুনের ঘটনার তিনমাস পূর্ণ হবে। সেদিন ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা। এই অবস্থায় আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি কি সেদিনে নজর ছিল চিকিৎসক থেকে শুরু করে গোটা দেশের। কিন্তু এদিন সকাল থেকে একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল।
সকাল ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বসে। সেই সমস্ত মামলার শুনানি হতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। ফলে আরজি কর মামলার শুনানি হবে কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছিল।
শেষমেশ এদিনের মতো মামলার পিছিয়ে যায়। যা খবর, আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের নতুন লোগো উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে যোগ দিতেই রাষ্ট্রপতি ভবনে যাবেন প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। আর সেই কারনেই আরজি কর সংক্রান্ত মামলা এদিনের জন্য স্থগিত করা হয়। তবে আগামীকাল বুধবার আরজি কর মামলা দিয়েই শুনানি সুপ্রিম কোর্টে শুরু হবে বলে জানানো হয়েছে।
বুধবার নতুন করে তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে জমা দেবে সিবিআই। ইতিমধ্যে এই মামলায় চার্জ গঠন হয়েছে শিয়ালদহ আদালতে। ফলে এই সংক্রান্ত বিষয়টি সুপ্রিম কোর্টে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজ্যের তরফেও হলফনামা জমা দেওয়া হবে। হাসপাতালগুলির কাজ ঠিক কোন পর্যায়ে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে হলফনামা জমা পড়বে।
অন্যদিকে সিভিক ভলান্টিয়রদের নিয়োগ নিয়েও রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ফলে এই সংক্রান্ত তথ্যও সরকার সুপ্রিম কোর্টে দেবে।












Click it and Unblock the Notifications