RG Kar Case Supreme Court: আরজি কর কাণ্ডের সুপ্রিম শুনানিতে থ্রেট কালচারের প্রসঙ্গ
এবার সুপ্রিম কোর্টেও পৌঁছে গেল থ্রেট কালচারের প্রসঙ্গ। আরজি কর হাসপাতালের ঘটনায় চিকিৎসকদের আইনজীবী করণা নন্দী আদালতে থ্রেট কালচারের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি প্রধান বিচারপতিকে জানিয়েছেন, আন্দোলনকারী চিকিৎসকদের এখনও থ্রেটের মুখে পড়তে হচ্ছে।
আইনজীবী ইন্দিরা জয়সিং সেই থ্রেট কালচারের প্রসঙ্গ টেনে বলেন যাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে তাঁরা এখনও ঘুরে বেড়াচ্ছেন। তাতে ভয় পাচ্ছেন আন্দোলনকারীরা। এমনকী এতে প্রমাণ লোপাটের সম্ভাবনাও রয়েছে। তাই যাঁদের বিরুদ্ধে অভিযোগ এবং তদন্ত হচ্ছে তাঁদের সাসপেন্ড করা হোক আর্জি জানান আইনজীবী ইন্ডিরা জয়সিং।

এদিন শুনানিতে সাগর দত্ত মেডিক্যাল কলেজের প্রসঙ্গও উঠে আসে। সাগর দত্ত মেডিক্যাল কলেজে হামলার প্রসঙ্গ আনেন আইনজীবী করুণা নন্দী। এমনকী পুলিশের সামনেই ডাক্তারদের উপরে হামলার ঘটনার কথা জানান তিনি। আইনজীবী ইন্দিরা জয়সিং জানিয়েছেন যাঁরা এই তদন্তে অভিযুক্ত তাঁরা এখনও ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা যতক্ষণ এভাবে খোলা ঘুরে বেড়াচ্ছেন ততক্ষণ ভীতি কাজ করবে। এই পরিস্থিতিতেআন্দোলনকারী ডাক্তারকা কীভাবে কাজ করবেন বলে প্রশ্ন তোলেন আইনজীবী।
তিনি এই তদন্তে অভিযুক্তের তালিকায় থাকা ৪ জন রয়েছেন। যাঁরা মেডিক্যাল কাউন্সিলের সদস্য। তাঁদের অবিলম্বে সাসপেন্ড করার আর্জি জানিয়েছেন ইন্দিরা জয়সিং। এই চার জনের নাম মুখ বন্ধ খামে তাঁরা আদালতে জমা দেবেন বলে জানান। এদিন সওয়াল জবাবের সময় চিকিৎসক চন্দন সেনের প্রসঙ্গ উঠে আসে।
এদিন সিবিআইয়ের দেওয়া রিপোর্ট একাধিক লিড পাওয়া গিয়েছে। এদিন আইনজীবী করুনা নন্দী নির্যাতিতার নাম একাধিকবার বলার এবং তাঁর পরিবারের নাম একাধিকবার প্রকাশ্যে আনার অভিযোগ করেছেন। নির্যাতিতার নাম এবং ছবি ব্যবহার যেন বন্ধ হয় তার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল একাধিকবার নির্যাতিতার নাম নিয়েছেন প্রকাশ্যে। আইনজীবী মহেশ জেঠমালানি বিনীত গোয়েলের বিরুদ্ধে FIR-র আর্জি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications