আরজি কর কাণ্ড: ২৭ মিনিটের ফুটেজ পেয়েছে সিবিআই, সিব্বল বললেন, সাত-আট ঘণ্টার ভিডিও দেওয়া হয়েছে
আরজি কর হাসপাতালের অকুস্থলের ফুটেজ নিয়ে প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ফের সিসিটিভি ফুটেজ নিয়ে প্রশ্ন উঠেছে। ফুটেজ কি অবিকৃত আছে? সেই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হয় আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায়। এদিনও সিবিআই এজলাসে মাত্র ২৭ মিনিটের ফুটেজের কথা জানিয়েছে। সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা মাত্র ২৭ মিনিটের ফুটেজ পেয়েছে। কলকাতা পুলিশের দিকে ফের অভিযোগ উঠল।

যদিও এই দাবি মানতে নারাজ রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বল। মাত্র ২৭ মিনিট নয়, সিবিআইকে সাত - আট ঘণ্টার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে। সিবিআই সত্য বলছে না। এই দাবি করেছেন তিনি। সিবিআইয়ের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা এর বিরোধিতা করেন।
যদিও কপিল সিব্বল সেই কথা মানতে চাননি। সব ফুটেজ চারটি ক্যামেরায় আছে। পেন ড্রাইভ, হার্ড ডিস্কে এই ফুটেজ দেওয়া হয়েছে। সিবিআই সই করে সেই সব নিয়েছে। এই দাবি করেছেন কপিল সিব্বল। যদিও এই বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিতে চাননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, " কেন ডিভিআর বাজেয়াপ্ত করছেন না? তারপর ফুটেজ ঠিক আছে, না কী বিকৃত আছে দেখতে পারেন।" সেই কথার প্রেক্ষিতে কপিল সিব্বল ফের বলেন, ডিভিআর সিবিআইকে জমা দেওয়া হয়েছে। সব ফুটেজ দেওয়া হয়েছে। সেই সব সই করে নিয়েছেন সিবিআই।
১০০ জিবির পেন ড্রাইভ দেওয়া হয়েছে। কিন্তু তাতে মাত্র ২৭ মিনিটের ফুটেজই রয়েছে। দাবি করেছেন সিবিআই আইনজীবী তুষার মেহতা। কেন মাত্র ২৭ মিনিট ফুটেজ দেওয়া হয়েছে? খতিয়ে দেখা দরকার। দাবি করেছেন ফিরোজ এডুলজি। আরজি কর হাসপাতালের জরুরি বিভাগ চারতলার সিসিটিভি নিয়ে চর্চা চলছে শুরু থেকেই। সিসিটিভিতে ধরা পড়েছে ধৃত সঞ্জয় রায়ের অবস্থান।












Click it and Unblock the Notifications