১৫০ টাকা সার্ভিস ট্যাক্স ধরে কোন ভ্যাকসিনের কত দাম ঘোষিত, জেনে নিন
গত ২৪ ঘন্টা আগেই বড়সড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮ বছরের ঊর্ধ্বে দেশের সবাইকে বিনামূল্যে টিকাকরণ দেওয়ার ঘোষণা করেছেন। আর তা করতেই টিকার সরবরাহ নিয়ে পরিসংখ্যান দিয়েছে কেন্দ্র।
গত ২৪ ঘন্টা আগেই বড়সড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮ বছরের ঊর্ধ্বে দেশের সবাইকে বিনামূল্যে টিকাকরণ দেওয়ার ঘোষণা করেছেন। আর তা করতেই টিকার সরবরাহ নিয়ে পরিসংখ্যান দিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, মোট ৪৪ কোটি টিকার বরাত দিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলি বিভিন্ন দামে ভ্যাক্সিন দিতে শুরু করে। কোথাও নেওয়া হচ্ছিল ৯০০ টাকা, তো কোথাও ৮০০ তে। এমনকি ১০০০ টাকাও নেওয়া হচ্ছে।
এমণ একাধিক অভিযোগ আসার পড়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। এমনকি অনেক সময়েই দেখা যায় যে সার্ভিস চার্জের নামে বেশি টাকা দিতে হচ্ছে ভ্যাক্সিন নেওয়ার ক্ষেত্রে। এবার সেই অব্যবস্থায় রাশ টানতে উদ্যোগ কেন্দ্রের।
নির্ধারিত দামের থেকে ডোজপিছু সর্বাধিক ১৫০ টাকা বেশি নিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি। আর এরপরেও ভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থাগুলি নয়া দাম প্রকাশ করল। নয়া দাম অনুযায়ী কোভ্যাক্সিনের দাম পরবে ১৪১০ টাকা, স্পুটনিক ভি-এর দাম পড়বে ১১৪৫ টাকা এবং কোভিশিল্ডের দাম পড়বে ৭৮০ টাকা। এর মধ্যেই ধরা রয়েছে বেঁধে দেওয়া সার্ভিস ট্যাক্স।
এই দামের বেশি নিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি। তবে সরকারের তরফে ভ্যাক্সিন নিয়ে কথা বলা হলেও এখনও বহু জায়গাতে মিলছে না ভ্যাক্সিন। তবে সরকার জানাচ্ছে, অগস্ট মাসের মধ্যে ৪৪ কোটি টিকাচলে আসবে কেন্দ্রের হাতে। এর মধ্যে ২৫ কোটি কোভিশিল্ড ও ১৯ কোটি কোভ্যাক্সিন রয়েছে। দেশের সামগ্রিক টিকাকরণের কাজে গতি আনতেই এই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র।
সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, রাজ্যের হাত থেকে টিকাকরণের যাবতীয় দায়িত্ব নিজেদের হাতে নিতে চায় কেন্দ্রীয় সরকার। তারপরের দিন ঘোষণা করা হল টিকা আনার বিষয়টি।
এই গোটা প্রক্রিয়ায় ৫০ হাজার কোটি টাকা খরচ হতে পারে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহেই ভারতে তৈরি বায়োলজিক্যাল-ই সংস্থা নির্মিত ৩০ কোটি টিকার বরাত দিয়েছিল কেন্দ্র।
এবার আরও টিকার বরাত দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রীর এহেন ঘোষণার পর রাজ্যগুলিকে আর টিকাকরণে আলাদা করে ভূমিকা নিতে হবে না। কেন্দ্রীয় সরকার টিকা কিনে রাজ্যের হাতে তুলে দেবে।












Click it and Unblock the Notifications