উত্তর প্রদেশে মানব সম্পদ পোর্টালের কাজ পর্যালোচনা! ব্যবহার বাড়ানোর নির্দেশিকা শেয়ার যোগী আদিত্যনাথের
উত্তর প্রদেশ জুড়ে চলছে উন্নয়নের কর্মকাণ্ড। সেই রাজ্যেই রয়েছে মানব সম্পদের প্রাচুর্য। বিভিন্ন সরকারি দফতর। তারই যথার্থ ব্যবহারে তৈরি করা হয়েছে মানব সম্পদ পোর্টাল। মুখ্যমন্ত্রী এই কাজের পর্যালোচনা করেছেন। পাশাপাশি এর কার্যকরী বাস্তবায়ের জন্য প্রয়োজনীয় নির্দেশিকাও শেয়ার করেছেন তিনি।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মানব সম্পদ পোর্টালের ব্যবহারের মাধ্যমে কর্মীদের তালিকাভুক্তি, নিযোগ, স্থানান্তর, প্রশিক্ষণ, বেতনের ব্যবস্থা, কর্মক্ষমতা মূল্যায়ন, ছুটির ব্যবস্থা করা হচ্ছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পোর্টালটি শুধুমাত্র শাসনে স্বচ্ছতাই আনেনি, কর্মীদের মধ্যে স্বাচ্ছন্দ্যও এনেছে।

ইতিমধ্যেই রাজ্য সরকারের ৮৩ টি বিভাগ এবং ১৪ লক্ষের বেশি কর্মীকে এই পোর্টালের মাধ্যমে যুক্ত করা হয়েছে। বিবৃতি বলা হয়েছে সব কর্মীর ই-সার্ভিস বুকও যতটা তাড়াতাড়ি সম্ভব তৈরি করা হবে। এই পোর্টালের মাধ্যমে কাউকে নিয়োগপত্র দেওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব গ্রহণের শংসাপত্রও দারি করা হবে।

২০২২-২৩ সালের APAR প্রক্রিয়া এই পোর্টালের মাধ্যমে করার ব্যাপারেও জোর দেওয়া হয়েছে। ৩১ অগাস্টের মধ্যে স্বমূল্যায়ন করার কথা বলা হয়েছে। আর ৩০ অক্টোবর, ২০২৩-এর মধ্যে প্রতিবেদনটি সম্পর্ণ করতে হবে। পর্যালোচনা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে পোর্টালের মাধ্যমে স্থানান্তরের জন্য একটি যোগ্যতা তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি স্থানান্তরের জন্য শূন্যপদও তৈরি করতে হবে। যোগ্য কর্মীদের থেকে স্থানান্তরের জন্য বিকল্প বেছে নিতে হবে। সেখানে মেধা ভিত্তিক স্থানান্তর কার্যকর করার কথা বলা হয়েছে।
উত্তর প্রদেশ সরকার সরকারি কর্মচারীদের জন্য এই মানব সম্পদ পোর্টাল (eHRMS) চালু করেছে। যেটি তৈরি করেছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার।












Click it and Unblock the Notifications