রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় আমন্ত্রিত অতিথিদের জন্য থাকছে রিটার্ন গিফট প্যাকেট! কী কী থাকছে, জানলে চমকে যাবেন

Ram Mandir: বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা। সেই অনুষ্ঠানে প্রায় দশ হাজার অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে ট্রাস্ট। সেই আমন্ত্রিত অতিথিদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। তাঁদের প্রত্যেকের হাতে একটি করে প্যাকেট তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেই প্যাকেটে থাকতে চলেছে একটি ছোট কাঁচের বোতলে রাখা মন্দির প্রাঙ্গনের মাটি, ভগবান রামের একটি মূর্তি-সহ একটি মুদ্রা এছাড়া থাকবে রাম নামের গেরুয়া কাপড়, ভগবান রামের একটি ছবি, মন্দিরের একটি ছবি এবং একটি পুস্তিকাও। ট্রাস্টের তরফে লাড্ডুরও অর্ডার দেওয়া হয়েছে। সেখানে প্রত্যেক আমন্ত্রিতের হাতে ৫০০ গ্রাম করে লাড্ডু তুলে দেওয়া হবে।

Ram Mandir

সূত্রের দাবি, লাড্ডু প্রায় ৩০ দিন থাকবে। যা চারটি উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে। গরুর ঘি, চিনি, ব্যাসন এবং শুকনো ফল। লাড্ডু তৈরিতে কোনও জল, তেল বা পরিশোধিত পণ্য ব্যবহার করা হবে না।

১২ জানুয়ারি থেকে অযোধ্যায় যাওয়া ভক্তদের সনাতন সেবা ন্যাস থেকে ভগবান রামের সঙ্গে সম্পর্কিত একটি স্মারক টোকেন দেওয়া হচ্ছে। সনাতন সেবা ন্যাসের প্রতিষ্ঠাতা শিবম মিশ্র জানিয়েছেন, ভগবান রামের সঙ্গে সম্পর্কিত ওই টোকেনটি অতিথিদের দর্শনের পর প্রসাদ ও ভগবান রামের একটি টোকেন-সহ উপহার হিসেবে দেওয়া হবে।

সনাতন সেবা ন্যাসের প্রতিষ্ঠাতা শিবম মিশ্র জানিয়েছেন, অতিথিদের জন্য উপহার দুটি বাক্স নিয়ে তৈরি করা হচ্ছে। একটি বাক্সে প্রসাদ, গরুর দুধ থেকে তৈরি ঘি দিয়ে তৈরি ব্যাসনের লাড্ডু এবং পবিত্র তুলসি পাতা থাকবে। দ্বিতীয় বাক্সে ভগবান রামের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জিনিস যেমন মন্দিরের গর্ভগৃহের মাটি এবং সরযু নদীর জল থাকবে।

এদিকে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে ২২ জানুয়ারি সোমবার শুধুমাত্র বিড়লা ধর্মশালা এবং রামপথ পর্যন্ত মানুষের চলাচলের অনুমতি দেওয়া হবে। শুধুমাত্র অনুমোদিত মোটরগাড়িগুলিকে ২২ জানুয়ারি রাম পথে চলতে দেওয়া হবে। ফুটপাথ ও ওয়াকওয়েতে পথচারীদের চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে জন্মভূমির পথে আমন্ত্রিত অতিথি ও মনোনীত স্টাফ সদস্য এবং নিরাপত্তাকর্মী ছাড়া কাউকে অনুমতি দেওয়া হবে না।

২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ এবং অন্য বিশেষ আমন্ত্রিতরা মেগা ইভেন্টে যোগ দিতে তৈরি। শুধু রাজনীতিবিদরাই নন, বলিউড সেলিব্রিটি, ক্রিকেটার সচিন তেন্ডুলকর, মুকেশ আম্বানি, গৌতম আদানির মতো শিল্পপতিদের আমন্ত্রণ জানিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট। তাদের আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দশ হাজারের মতো অতিথি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+