'আইন কেবল ধনীদের সাহায্যের জন্য'! অবসরের অনুষ্ঠানে বিস্ফোরক সুপ্রিমকোর্টের বিচারপতি

অবসর পেতে চলা সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্ত তাঁর কাজে অব্যহতি দেওয়ার আগের মুহূর্তে বিস্ফোরক মন্তব্য করেন। সাফ বার্তায় তিনি বলেন, দেশের আইন ব্যবস্থা কেবলই ধনীদের সাহায্য়ের জন্য। আর শীর্ষ আদালতের বিচারপতির এমন বার্তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

বিচারপতি দীপক গুপ্তর বার্তা

বিচারপতি দীপক গুপ্তর বার্তা

করোনার আবহে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপ গুপ্তের অবসরকালীন অনুষ্ঠান ভিডিও কন্ফারেন্সিং এর মাধ্যমে হয়। আর সেই অনুষ্ঠানেই তিনি এমন কথা বলেন। উল্লেখ্য, তিনিই শীর্ষ আদালাতের এমন একজন বিচারপতি , যাঁর অবসরকালীন অনুষ্ঠান ভিডিও কন্ফারেন্সিং এ হল।

 'আইন ব্যবস্থা ধনীদের সাহয্যার্থে'

'আইন ব্যবস্থা ধনীদের সাহয্যার্থে'

দীপক গুপ্ত বলেন, বিচারপতিরা 'অস্ট্রিচের মতো করে মাথা লুকিয়ে রাখতে পারেন না। ' বিচারব্যবস্থার সমস্যাগুলি তাঁদের তুলে ধরতে হবে। আর সেই সমস্যার সঙ্গেও লড়তে হবে। আর এই অনুষ্ঠানেই তিনি বলেন, বিচার ব্যবস্থা ধনীদের সাহায্য করে। যদি কোনও ধনীদের ব্যক্তি বন্দি হন , তাহলে বিচার ব্যবস্থা তাড়াতাড়ি কাজ করে, আর বন্দি যদি দরিদ্র হন, তাহলে বিচারের গতি থিতিয়ে পড়ে।

 বিস্ফোরক বিচারপতি

বিস্ফোরক বিচারপতি

'আমাদের আইন ব্যবস্থা শুধুমাত্র উদ্যোগ নেয় ধনী ও ক্ষমতাশালীদের জন্য। কোনও ধনী যদি বন্দি হন, তাহলে তিনি বারবার হাইকোর্টে আপিল করেন যতক্ষণনা ছাড়া পাচ্ছেন। আর দরিদ্রিতা হাইকোর্টে এতবার যেতে পারেননা বলে তাঁদের বিচার প্রক্রিয়া মন্থর হয়। ' এই বিষয়ে তিনি আর্থিক সামর্থের প্রসঙ্গ তোলেন।

বিচার ব্যবস্থার জন্য বার্তা

বিচার ব্যবস্থার জন্য বার্তা

হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারক ছিলেন দীবক গুপ্ত। এরপর তিনি সুপ্রিম কোর্টে বিচারপতির আসনে বসেন। উল্লেখ্য, অবসরের দিনে ,তিনি বলেন, সংকটের এই মুহূর্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন গরিব মানুষ। যাঁরা সহায় সম্বলহীন। আর সেই মানুষদের পাশে যাতে বিচারব্যবস্থা দাঁড়ায় তার বন্দোবস্ত করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+