রাজীবের মতো নেহরুও গিয়েছিলেন সরকারি সফরে! মোদীর দাবি খারিজ তথ্য প্রাক্তন নৌসেনা আধিকারিকের
রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পরিবারকে নিয়ে যুদ্ধ জাহাজ আইএনএস বিরাটে ছুটি কাটিয়েছিলেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পরিবারকে নিয়ে যুদ্ধ জাহাজ আইএনএস বিরাটে ছুটি কাটিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই দাবি খারিজ করে দিলেন অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল বিনোদ পাসরিচা। তিনিই ১৯৮৭ সালে আইএনএস বিরাটের দায়িত্বে ছিলেন। তিনি দাবি করেছেন, গান্ধী পরিবার সরকারি সফরেই সেখানে গিয়েছিলেন। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ওই সফরে গান্ধী পরিবারের সঙ্গে কোনও বিদেশি কিংবা, আর কোনও বন্ধু ছিলেন না।

আইএনএস বিরাটকে ব্যক্তিগত কাজে ব্যবহার, অভিযোগ মোদীর
দিল্লির সভা থেকে মঙ্গলবার প্রধানমন্ত্রীর অভিযোগ ছিল, যেসময় দেশের নৌসীমায় পাহাড়া দেওয়ার কথা ছিল আইএনএস বিরাটের, সেই সময় রাজীব গান্ধী ও তাঁর পরিবার যুদ্ধ জাহাজ
নিয়ে এক দ্বীপে গিয়েছিলেন ছুটি কাটাতে। এমন কী সেই তালিকায় তাঁর শ্বশুরবাড়ির লোকেরাও ছিলেন। এটা কি জাতীয় সুরক্ষার সঙ্গে সমঝোতা নয়, প্রশ্ন করেছেন
প্রধানমন্ত্রী। মোদী ১৯৮৭ সালে রাজীব গান্ধীর লাক্ষাদ্বীপে ছুটি কাটানোকে উল্লেখ করতে চেয়েছিলেন।

প্রাক্তন নৌসেনা আধিকারিকের দাবি
প্রাক্তন নৌসেনা আধিকারিক অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল বিনোদ পাসরিচা দাবি করেছেন, গান্ধী পরিবার সরকারি সফরেই সেখানে গিয়েছিলেন।
একইসঙ্গে তিনি দাবি করেছেন, ওই সফরে গান্ধী পরিবারের সঙ্গে কোনও বিদেশি কিংবা, আর কোনও বন্ধু ছিলেন না।

নেহরুর হংকং সফরে ছিলেন পরিবারের সদস্যরা
এই ধরনের ঘটনা ঘটে থাকে বলেছেন, অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল বিনোদ পাসরিচা। তিনি জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হংকং সফরে
তাঁর কন্যা ও নাতিরা ছিলেন।
এদিকে, বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল রাজীব গান্ধীর মৃত্যুর জন্য বিজেপি সমর্থিত ভিপি সিং সরকারকে দায়ী করেছেন। শহিদ প্রাক্তন প্রধানমন্ত্রীকে আক্রমণকে
কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করেছেন।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications