১০০ টাকা ঘুষ নেওয়ার অপরাধ! ৩২ বছর আগের মামলায় জেল অবসরপ্রাপ্ত রেলকর্মীর
৩০ বছর আগের মামলায় জেল রেল কর্মীর। আর এই ঘটনায় বিচার ব্যবস্থার অবস্থা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। দেশের একাধিক আদালতে হাজার হাজার মামলা পড়ে রয়েছে। সেটাই প্রমাণ করল এদিনের ঘটনা
মাত্র ১০০ টাকা ঘুষ নেওয়ার অপরাধ! তাও আবার কিনা অন্তত ৩২ বছর আগে। আর সেই মামলাতে জেল হল রেলের এক অবসরপ্রাপ্ত কর্মীর। ভাবছেন তো ১০০ টাকা ঘুষ নেওয়ার অপরাধে জেল! হ্যাঁ এমনই এক ঘটনায় সাজা ঘোষণা করেছেন লখনউয়ের স্পেশাল আদালত। এক বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই ঘটনা সামনে আসার পরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকের মতে ঘুষ নেওয়া অপরাধ! কিন্তু কোটি কোটি টাকার অপরাধ যেখানে ঘটছে সেখানে ১০০ টাকার জন্যে জেল! যদিও একাংশের মতে, ঘটনার সময়ে ১০০ টাকাই অনেক ছিল।

ছাড় দেওয়া হলে সমাজের প্রতি খারাপ বার্তা যাবে
জানা যাচ্ছে, ৮২ বছরের রেলের ওই প্রাক্তন কর্মী ১৯৯১ সালে মাত্র ১০০ টাকা ঘুষ নিয়েছিলেন। এবং তা নিয়ে হাতেনাতে ধরাও পড়ে যান। কিন্তু ওই ব্যক্তি নানা সময়ে নিজের বয়সের অজুহাত দিতে থাকেন। কিন্তু সম্প্রতি লখনউয়ের আদালতের বিশেষ বিচারক অজয় বিক্রম সিংয়ের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। এই বিষয়ে বিচারক কড়া মনোভাব পোষণ করেন। নতুন করে ওই ব্যক্তিকে কোনও ধরণের স্বস্তি দিতে চাননি। স্পষ্ট বার্তায় জানান, নতুন করে ওই ব্যক্তিকে ছাড় দেওয়া হলে সমাজের প্রতি খারাপ বার্তা যাবে।

কিন্তু কেন ঘুষ নিয়েছিলেন তিনি?
Bar&Bench -এর একটি রিপোর্ট অনুযায়ী, ওই অভিযুক্তের নাম রাম নারায়ন বর্মা। তিনি আদালত জানিয়েছেন, ঘটনা ৩২ বছর আগেকার। এই ঘটনায় আগেই জেলে কাটিয়েছেন বলে আদালতকে জানান রাম নারায়ন। ফলে সাজা বিষয়ে নতুন করে যাতে ভাবা হয় সেই আবেদন জানান। যদিও আদালত জানায়, দু'দিনের জেল অপর্যাপ্ত। কিন্তু কেন ঘুষ নিয়েছিলেন তিনি? জানা যাচ্ছে, পেনশন সংক্রান্ত বেশ কিছু কাজ করাতেই নাকি ঘুষ নিয়েছিলেন। আর তা নেওয়ার সময়েই নাকি সিবিআই হাতেনাতে ওই ব্যক্তিকে ধরে বলে জানা যায়।

হাতেনাতে সিবিআই গ্রেফতার করে
রাম নারায়ন বর্মা'র বিরুদ্ধে ১৯৯২ সালে নর্দান রেলওয়ে লোকো পাইটল রামকুমার বলে এক ব্যক্তি এফআইআর করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, রাম নারায়ণ বর্মা তাঁর পেনশন সংক্রান্ত কাজ করে দেওয়ার জন্যে ১৫০ টাকা ঘুষ হিসাবে চেয়েছিল। প্রথমে ৫০ টাকা দিয়েছিলেন। যদিও পরের ১০০ টাকা দিতে বেশ কিছুটা সময় চেয়েছিলেন রামকুমার। আর এরমধ্যেই রামের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এবং পরবর্তী ১০০ টাকা ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে ধরা পড়ে যায়। সিবিআই তাঁকে গ্রেফতার করে। এরপর থেকেই মামলার শুনানি চলতেই থাকে।
আইনজীবীদের একাংশের মতে, বিচার ব্যবস্থায় এমন ঘটনা বিরল।












Click it and Unblock the Notifications