Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নূপুর শর্মাকে সমর্থন! সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের বিরোধিতায় অবসরপ্রাপ্ত বিচারপতি, সেনা আধিকারিকরা

নূপুর শর্মাকে সমর্থন! সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের বিরোধিতায় অবসরপ্রাপ্ত বিচারপতি, সেনা আধিকারিকরা

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের বিভিন্ন প্রান্তে নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সমস্ত অভিযোগ দিল্লিতে স্থানান্তর করার আবেদনের সময় নূপুর শর্মাকে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়। সেই সময় সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, সারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনার আগুন ছড়ানোর জন্য একমাত্র নূপুর শর্মা দায়ী। দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণের তীব্র বিরোধিতা করে অবসরপ্রাপ্ত বিচারপতি, সেনাবাহিনীর আধিকারিক, আমলা সহ ১১৭ জন একটি খোলা চিঠিতে সাক্ষর করেছেন। সেখানে তাঁরা অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাঁদের সীমারেখা অতিক্রম করে গিয়েছেন।

খোলা চিঠিতে সুপ্রিম কোর্টের সমালোচনা

খোলা চিঠিতে সুপ্রিম কোর্টের সমালোচনা

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বিরোধিতা করে খোলা চিঠিতে ১৫ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, ২৫ জন সশস্ত্র সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিক সহ ১১৭ জন স্বাক্ষর করেছেন। সুপ্রিমকোর্টের বিচারপতি সূর্যকান্ত ও পারদিওয়ালার পর্যবেক্ষণকে খোলা চিঠিতে 'দুর্ভাগ্যজনক' বলে উল্লেখ করা হয়েছে। খোলা চিঠিতে জানানো হয়েছে, নূপুর শর্মাকে কোনও বিচার ছাড়াই দোষী সাব্যস্ত করা হয়েছে সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণে। দেশে যা ঘটছে তারজন্য এককভাবে নূপুর শর্মা দায়ী বলে পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে। এই মন্তব্যের মাধ্যমে উদয়পুরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে লঘু করা হয়েছে বলে খোলা চিঠিতে অভিযোগ দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ একমুখী

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ একমুখী

এই পর্যবেক্ষণে শুধু মাত্র একটি এজেন্ডাকে সামনে রেখে মন্তব্য করা হয়েছে। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের জেরে ভারতের নিরপেক্ষ গণতন্ত্র প্রশ্নের মুখে। খোলা চিঠিতে জানানো হয়েছে, নূপুর শর্মা দেশের বিভিন্ন প্রান্তে দায়ের করা অভিযোগ একত্রে আনার আবেদন করেছিলেল সুপ্রিম কোর্টে। ভারতীয় সংবিধান অনুযায়ী, একই অপরাধে একাধিক বিচার বা একধিকবার শাস্তি দেওয়া যেতে পারে না। নূপুর শর্মা আইনের পথে চলতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। খোলা চিঠিতে বিশিষ্টজনরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কখনই সাধুবাদ পাওয়া যোগ্য নয়। বরং এই ধরনের মন্তব্য সুপ্রিম কোর্টের সম্মানকে প্রভাবিত করবে।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে নূপুর শর্মাকে ভর্ৎসনা

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে নূপুর শর্মাকে ভর্ৎসনা

সুপ্রিমকোর্টের বিচারপতি সূর্যকান্ত ও পারদিওয়ালার অবসরকালীন বেঞ্চ নূপুর শর্মার আবেদনের ভিত্তিতে পর্যবেক্ষণে বলে, সারা দেশে যে আগুন জ্বলছে তারজন্য শুধুমাত্র নূপুর শর্মা দায়ী। তাঁর বেফাঁস মন্তব্যের জন্য দেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিজের মন্তব্যের জন্য দেশবাসীর কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত বলেও জানানো হয়। সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চ পর্যবেক্ষণে বলে, 'তিনি কোনও ধর্মীয় নেতা নন। তাঁর এই ধরনের মন্তব্যের কারণ কী? শুধুমাত্র সস্তা জনপ্রিয়তার জন্য ও ঘৃণ্য রাজনীতির জন্য তিনি এই ধরনের মন্তব্য করেছেন।'

বিতর্কিত মন্তব্যের জের

বিতর্কিত মন্তব্যের জের

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে সারা দেশে সম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। একাধিক জায়গায় বিক্ষোভ হয়। সম্পত্তির নষ্ট হয়। প্রাণহানির মতো ঘটনা হয়। বিশ্বের বিভিন্ন দেশ বিতর্কিত মন্তব্যের জন্য ভারতের সমালোচনা করে। নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে সমর্থন করার জন্য উদয়পুরের দর্জি কানহাইয়া লালকে নৃশংসভাবে হত্যা করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+