‘পুলিশি বর্বরতা’র সমালোচনা থেকে উষ্ণ অভিনন্দন, ছয় মাসের মধ্যে ভোল বদল প্রাক্তন আইপিএস অফিসারের
‘পুলিশি বর্বরতা’র সমালোচনা থেকে উষ্ণ অভিনন্দন, ছয় মাসের মধ্যে ভোল বদল প্রাক্তন আইপিএস অফিসারের
ঠিক ছয় মাস আগেই কেরলের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এনসি আস্থানা প্রকাশ্যে পুলিশের সমালোচনা করেছিলেন। সেই প্রাক্তন অফিসারের ছয় মাসের মধ্যেই ভোল বদল। উত্তরপ্রদেশের পুলিশ কর্মীদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা অভিযুক্তদের লাঠি দিয়ে মারছেন। এই ঘটনাকে 'সুন্দর দৃশ্য' বলে সোশ্যাল মিডিয়ায় অবিহিত করেছেন এনসি আস্থানা।

এনসি আস্থানার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওটি বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশ তদন্ত করছে। বিজেপির প্রাক্তন দুই নেতৃত্বের নবী নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এর জেরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখা দেয়। সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে একাধিক জায়গায়। ঠিক তারপরেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়।
এই ভিডিও সত্যতা নিয়ে উত্তরপ্রদেশের পুলিশ তদন্ত শুরু করেছে। অন্য দিকে, বিক্ষোভকারীদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে। প্রয়াগরাজ ও কানপুরে অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার পৌঁছয়। সেই বুলডোজার দিয়ে নির্মাণ ভাঙার দৃ্শ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিযোগ উঠতে শুরু করেছে, বিক্ষোভে অংশগ্রহণকারীদের সম্পত্তি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, কেরল ক্যাডারের ১৯৮৬ সালের ব্যাচের আইপিএস অফিসার আস্থানা শেয়ার করা ভিডিওতে পুলিশকর্মীদের প্রশংসা করেছেন। তিনি বুলডোজার গুড়িয়ে ফেলা নির্মাণেরও প্রশংসা করেছেন। এই বিষয়ে তিনি একাধিক টুইট করেছেন। সেখানে তিনি দেশের বিভিন্ন প্রান্তের বিক্ষোভকে 'ভারতকে অসম্মান করার ষড়যন্ত্র' হিসেবে উল্লেখ করেছেন।
তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বিক্ষোভ দমন করতে পুলিশ যে পদক্ষেপ নিয়েছে, তা সঠিক। তিনি দাবি করেছেন, অনেক জায়গায় বিক্ষোভ হিংসার আকার ধারণ করেছিল। পুলিশ কঠোর হাতে বিক্ষোভ দমন না করলে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠত।
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে একটি প্রতিবেদন লেখেন। যার শিরোনাম ছিল, 'ভারতে কেন পুলিশ স্থানীয়দের ওপর নৃশংস অত্যাচার করে।' সেখানে তিনি জানিয়েছিলেন, বর্বোরচিত আচরণ করা পুলিশের এক্রিয়ারের মধ্যে পড়ে না। ঠিক তার ছয় মাস পরেই তিনি উত্তরপ্রদেশ পুলিশের একটি ভিডিও শেয়ার করে প্রশংসা করলেন। যেখানে পুলিশ নির্মমভাবে অভিযুক্তদের মারছে। ঘটনার জন্য তিনি উত্তরপ্রদেশের ডিজিপি ডিএস চৌহানকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, যাঁরা আইন ভঙ্গ করেন, তাঁদের সোশ্যাল মিডিয়ায় পিষে ফেলা উচিত। অন্য একটি টুইটে তিনি প্রয়াগরাজে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, 'বিক্ষোভকারীদের জন্য তিসির তেলে ভেজানো বাঁশের লাঠির প্রয়োজন ছিল।' এছাড়াও তিনি আরও বেশ কয়েকটি টুইট করেন। সেখানে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেছেন। তাঁকে প্রাক্তন আইপিএস অফিসার 'মহারাজজি' বলেও উল্লেখ করেছেন।
আস্থানা ২০১৯ সালের ডিসেম্বরে অবসর নিয়েছেন। এর আগে তিনি বর্ডার সিকিউরিটি ফোর্সে ছিলেন। তিনি সেন্ট্রাল রিজার্ব ফোর্সে সিনিয়র পদেও কাজ করেছেন। তিনি কেরলে ভিজিল্যান্স ও দুর্নীতি দমন ব্যুরোর পরিচালক হিসেবেও কাজ করেছিলেন।












Click it and Unblock the Notifications