গর্ভধারিণী ৯০ বছরের মাকে নগ্ন করে ঘর থেকে বের করল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক

নিজের গর্ভধারিণী মাকে নিগ্রহ করে নগ্ন করে বাড়ি থেকে তাড়াল অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার মাঞ্চেরিয়াল জেলার করিম নগরে।

হায়দ্রাবাদ, ১২ এপ্রিল : নিজের গর্ভধারিণী মাকে নিগ্রহ করে নগ্ন করে বাড়ি থেকে তাড়াল অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার মাঞ্চেরিয়াল জেলার করিম নগরে।

জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত রাম ভেঙ্কট নরসাইয়াহকে 'মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অব সিনিয়র সিটিজেনস অ্যাক্ট ২০০৭' অনুযায়ী নিজের নব্বই বছরের বৃদ্ধা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

৯০ বছরের মাকে নগ্ন করে ঘর থেকে বের করল শিক্ষক ছেলে

নিজের নবতীপর মাকে এই অবস্থায় রাখার ঘটনা জেলা প্রশাসনের নজরে আসে। বৃদ্ধা মাকে নগ্ন করে ব্যালকনিতে প্রবল গরমের মধ্যে রেখে দিয়েছিলেন ওই অবসরপ্রাপ্ত শিক্ষক।

স্থানীয় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃদ্ধার নাম রাধাম্মা। তাঁর নগ্ন ছবি হোয়াটসঅ্যাপে নরসাইয়াহর প্রতিবেশীরা চারিদিকে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। এরপর হোয়াটসঅ্যাপের ছবির উপরে ভর করেই প্রশাসন অভিযুক্ত ছেলের অ্যাপার্টমেন্টে পৌঁছয়।

ব্যালকনি থেকে মহিলাকে উদ্ধার করা হয়। তাঁর অবস্থা দেখে একটি শাড়ি পরানো হয়। তারপর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সুস্থ হওয়ার পরে মহিলাকে বৃদ্ধাশ্রমে রাখা হবে এবং তাতে যে টাকা খরচ হবে তা অভিযুক্ত ছেলের পেনশনের টাকা থেকে কেটে নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+