পড়শি রাজ্যে প্রাক্তন পুলিশ কমিশনার ও তাঁর বাঙালি স্ত্রীকে খুন, তদন্তে পুলিশ
পাটনার বুদ্ধ কলোনিতে বৃহস্পতিবার রাতে খুন হলেন বিহারের প্রাক্তন পুলিশ কমিশনার হরেন্দ্র প্রসাদ ও তাঁর বাঙালি স্ত্রী সাধনা দাশগুপ্ত।
পাটনার বুদ্ধ কলোনিতে বৃহস্পতিবার রাতে খুন হলেন বিহারের প্রাক্তন পুলিশ কমিশনার হরেন্দ্র প্রসাদ ও তাঁর বাঙালি স্ত্রী সাধনা দাশগুপ্ত। মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে। এই ঘটনায় এখনও অবধি চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হরেন্দ্র প্রসাদের গাড়ির চালক, পরিচালকরা তাতে রয়েছেন।

হরেন্দ্র প্রসাদের বয়স ৮২ বছর। স্ত্রী সাধনারও বয়স হয়েছিল। দীর্ঘদিন তিনি বিহার পুলিশে চাকরি করেছেন। শুক্রবার সকাল থেকে পুলিশ তদন্তে নেমেছে। তাঁদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বাড়ির ড্রয়িং রুমে দুজনের দেহ পড়ে ছিল।
Patna: Retd. commissioner (irrigation dept) Harendra Prasad & his wife Sadhana were found dead at their residence in Buddha Colony yesterday; SSP Manu Maharaj said, 'It's murder. We've suspicions about several people. We are investigating & we'll solve it soon'. #Bihar pic.twitter.com/uSubQnMJvc
— ANI (@ANI) September 7, 2018
পরিবার সূত্রে খবর, ঘনিষ্ঠরাই দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আত্মীয়দেরও জেরা করা হচ্ছে। পুলিশের দাবি, জোরকদমে তদন্ত চলছে। খুব শীঘ্রই দোষীদের পাকড়াও করা হবে।












Click it and Unblock the Notifications