জানুয়ারিতে খুচরো মুদ্রাস্ফীতি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে, বলছে রিপোর্ট
২০২০ সালের জানুয়ারিতে খুচরো মুদ্রাস্ফীতি ৮ শতাংশ অতিক্রম করে যাবে। এমনই আশঙ্কার খবর শুনিয়েছে রিপোর্ট।
২০২০ সালের জানুয়ারিতে খুচরো মুদ্রাস্ফীতি ৮ শতাংশ অতিক্রম করে যাবে। এমনই আশঙ্কার খবর শুনিয়েছে রিপোর্ট। এমন সংকট জনক পরিস্থিতি তৈরি হবে যে আর্থিক পরিষেবা নিয়ে বৈঠকে বসতে বাধ্য হবে আরবিআই। ২০১৯ সালের ডিসেম্বরে খুচরো মুদ্রাস্ফীতি ৭ শতাংশ অতিক্রম করেছে। যা আরবিআইয়ের উর্ধব্সীমা অতিক্রম করেছে।

জানুয়ারিতে আরও বাড়বে মুদ্রাস্ফীতি
জানুয়ারি মাসে মুদ্রাস্ফীতি আরও বাড়বে। এমনই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। ৮ শতাংশ হয়ে যাবে খুচরো মুদ্রাস্ফীতি। পরিস্থিতি এমন দিকে এগোবে যে মুদ্রানীতি নিয়ে বৈঠকে বসতে হবে আরবিআইকে। আগেই আরবিআইয়ের উর্ধ্বসীমা অতিক্রম করেছে মুদ্রাস্ফীতি। সামনেই আবার বাজেট অধিবেশন। নতুন করে মুদ্রানীতি নিয়ে ভাবতে হতে পারে আরবিআইকে।

ডিসেম্বরে অনেকটাই বেড়েছে মুদ্রাস্ফীতি
ডিসেম্বরে মুদ্রাস্ফীতি আরও ৭.৩৫ শতাংশে পৌঁছে গিয়েছে। ২০২০ সালে মুদ্রাস্ফীতি বেশি থাকবে বলে জানানো হয়েছে। মনে করা হচ্ছে ৬ শতাংশে নীেচ মুদ্রাস্ফীতি নামবে না। জুন-জুলাই মাস পর্যন্ত এই অবস্থাতেই থাকবে মুদ্রাস্ফীতি।

কমবে পেঁয়াজের দাম
এদিকে গতকালই কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন বাইরে থেকে পেঁয়াজ আমদানি করেছে ভারত। পেঁয়াজের দাম এবার কমতে শুরু করবে। গত কয়েকমাস ধরেই পেঁয়াজের দাম লাগাম ছাড়া হয়েছে গোটা দেশে। রাজ্যগুলি কেন্দ্রের কাছ থেকে পেঁয়াজ কিনছে না বলেই দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন রামবিলাস পাসোয়ান।












Click it and Unblock the Notifications