মোদী সরকারকে স্বস্তি দিয়ে নিয়ন্ত্রণের মধ্যেই থাকল খুচরো মুদ্রাস্ফীতির হার
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে স্বস্তি দিয়ে নিয়ন্ত্রণের মধ্যেই থাকল খুচরো মুদ্রাস্ফীতির হার।
টাকার দাম কমেছে। বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। নাভিঃশ্বাস উঠেছে আমজনতার। পড়েছে শেয়ার বাজারের পয়েন্টও। তবে এসবের মধ্যেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে স্বস্তি দিয়ে নিয়ন্ত্রণের মধ্যেই থাকল খুচরো মুদ্রাস্ফীতির হার।

সেপ্টেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ৩.৭৭ শতাংশ ছিল বলে এদিন জানানো হয়েছে। আগের মাসে তা ছিল ৩.৬৯ শতাংশ। তবে সেপ্টেম্বরে তা ৪ শতাংশ ছোঁবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন বিশেষজ্ঞরা। তবে এদিন ঘোষণা হতেই দেখা গেল, আরবিআইয়ের মিডিয়াম-টার্ম টার্গেটের মধ্যেই তা রয়েছে।
অগাস্ট মাসে দশ মাসের মধ্যে সবচেয়ে নেমে ভোগ্যপণ্যে মুদ্রাস্ফীতির হার দাঁড়ায় ৩.৬৯ শতাংশ। ডিসেম্বরে আরবিআইয়ের নীতি নির্ধারণ সংক্রান্ত বৈঠক রয়েছে। সেখানে কী ঘোষণা হয়, সেদিকে সকলের নজর থাকবে।












Click it and Unblock the Notifications