Result out: উত্তরাখণ্ড-পঞ্জাব-গোয়াতে ভালো ফল কিন্তু...! জরুরি বৈঠক ডাকলেন সোনিয়া গান্ধী
উত্তরপ্রদেশ সহ চার রাজ্যেই বিজেপির জয়জয়কার! তবে পঞ্জাবে ঝড় তুলেছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। তবে তাৎপর্যপূর্ণ ভাবে পাঁচ রাজ্যের ফলাফলে বড় ধাক্কা কংগ্রেসের। উত্তরপ্রদেশে এবার প্রিয়াঙ্কা গান্ধীকে মুখ করে লড়াইয়ের ময়দানে
উত্তরপ্রদেশ সহ চার রাজ্যেই বিজেপির জয়জয়কার! তবে পঞ্জাবে ঝড় তুলেছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। তবে তাৎপর্যপূর্ণ ভাবে পাঁচ রাজ্যের ফলাফলে বড় ধাক্কা কংগ্রেসের। উত্তরপ্রদেশে এবার প্রিয়াঙ্কা গান্ধীকে মুখ করে লড়াইয়ের ময়দানে নামে। কিন্তু দাঁড়াতেই পারেননি তিনি।

এমনকি পঞ্জাবের ক্ষমতায় থাকলেও সে রাজ্যের মানুষ রীতিমত উপড়ে ফেলে দিয়েছে তাঁদের। পঞ্জাবের এহেন ফলাফল সামনে আসার পরেও অভিযোগ পালটা অভিযোগ চলছে কংগ্রেসে।
পঞ্জাবে কেজরিওয়ালের জয়জয়কারের পরেই কংগ্রেস নেতা রণদ্বীপ সূর্যেওয়ালার বক্তব্য সামনে এসেছে। তাঁর দাবি, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের কারণেই পঞ্জাবে কংগ্রেসের হার হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে হারের কারণ হিসাবে দলের কোনও নেতৃত্বকেই দায়ি করেননি রণদ্বীপ। তাঁর দাবি, সাড়ে চার বছর পর্যন্ত পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে ক্যাপ্টেন অমরিন্দর সিং দায়িত্বে ছিলেন। তাঁর উপর মানুষ ক্ষুব্ধ ছিলেন।
এমনকি ক্যাপ্টেনের শাসনকালে anti-incumbency তৈরি হয়, আর এই বিষয়ে মানুষকে বোঝানো সম্ভ হয়নি বলেই দাবি কংগ্রেস নেতার। তবে গোয়াতে কংগ্রেস তাঁদের হার মেনে নিয়েছে।
कांग्रेस अध्यक्षा सोनिया गांधी ने निर्णय लिया है कि वे बहुत ज़ल्द कांग्रेस कार्यसमिति की बैठक बुलाकर इन सभी हार के कारणों और पांचों राज्यों के चुनाव पर एक व्यापक अंतरमंथन कांग्रेस कार्यसमिती करेगी: कांग्रेस नेता रणदीप सुरजेवाला pic.twitter.com/rniQmw9U21
— ANI_HindiNews (@AHindinews) March 10, 2022
দলের এই অবস্থার পরেই জরুরি বৈঠক ডেকেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কেন দলের এই অবস্থা তা নিয়ে সমীক্ষার প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। এই বৈঠকে সমস্ত শীর্ষ নেতৃত্বকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে পাঁচ রাজ্যের হারের কারণও বিশ্লেষণ করে দেখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
कांग्रेस गोवा के लोगों का जनादेश को स्वीकार करती है। हमारे उम्मीदवार अच्छा लड़े और हमारे 11 उम्मीदवार और सहयोगी पार्टी का एक सदस्य जीता है। गोवा के लोगों ने भाजपा को जीताया है जिसको हम स्वीकार करते हैं: कांग्रेस नेता पी. चिंदबरम, पणजी, गोवा pic.twitter.com/qvj39R3zQk
— ANI_HindiNews (@AHindinews) March 10, 2022
কংগ্রেস নেতা রণদ্বীপ সূর্যাওয়ালা আরও বলেন, পাঁচ রাজ্যে নির্বাচনের ফল কংগ্রেসের আশার বিপক্ষে গিয়েছে। উত্তরাখণ্ড, গোয়া এবং পঞ্জাবে ভালো ফলাফলের আশা করেছিল দল। কিন্তু আমরা স্বীকার করে নিচ্ছি যে মানুষের আশির্বাদ পেতে কংগ্রেস ব্যর্থ হয়েছে। পঞ্জাবের জন্যে আম আদমি পার্টি এবং তাঁদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে শুভেচ্ছা জানাতেও ভোলেনি বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।
অন্যদিকে গোয়ার ফলাফল নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এবার গোয়া বিধানসভা নির্বাচনের দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু প্রবল বিজেপি ঝড়ে গোয়াতে দাঁড়াতে পারেনি কংগ্রেস। তবে মানুষের এই রায় মেনে নিয়েছেন পি চিদম্বরম। তিনি বলেন, গোয়ার মানুষের এই জনাদেশ মাথা পেত নেব। দলের প্রত্যেক প্রার্থী মাঠে পড়ে থেকে লড়াই করেছে। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা। তাঁর মতে, গোয়ার মানুষ যে বিজেপিকে জিতিয়েছে তা স্পষ্ট। আর তা স্বীকারও করে নিচ্ছি বলে দাবি প্রাক্তন অর্থমন্ত্রী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications