ওডিশা, অরুণাচল, সিকিমে বিধানসভা নির্বাচনের ফলাফল

অন্ধ্রপ্রদেশ
(বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।)
ওডিশা
১০ই ও ১৭ এপ্রিল ওডিশার ১৪৭টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নবীন পট্টনায়কের বীজু জনতা দলকে জয়ের জন্য খুব একটা বেগ পেতে হবে না। রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন, বেশি সংখ্যক গ্রামে বিদ্যুৎ সংযোগ, প্রত্যন্ত গ্রামে নলের মাধ্যমে জল পৌছে দেওয়ার মতো একাধিক পরিষেবার জন্য নবীন পট্টনায়কের জনপ্রিয়তা রয়েছে তৃণমূল স্তরেও। কংগ্রেস ভোটব্যাঙ্কের একটা বড় অংশও নবীন শিবিরের দিকে ঝুঁকেছে।
বিধানসভা লোকসভা নির্বাচনের আগেই এই রাজ্যে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায় ১০ বছরের দীর্ঘ বিরতির পর আবার পূর্ণাঙ্গ রাজনীতিতে ফিরে এসেছেন। বিজেপির টিকিটে রাউরকেল্লা বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।
লোকসভা ও বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যাঁরা কেন্দু পাতা তোলেন তাঁদের জন্য ১০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল নবীন পট্টনায়ক নেতৃত্বাধীন বিজেডি সরকার। তার বেশ ইতিবাচক সাড়াই মিলেছে। এমনিতেই ২০০০, ২০০৪, ২০০৯-এ বিধানসভায় জিতে চতুর্থবারের জেতার লক্ষ্যে এবারেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন নবীন পট্টনায়ক।
ওডিশায় বিজেডি ৮ আসনে এগিয়ে, কংগ্রেস ১টি আসনে এগিয়ে।
সকাল ১০ টা পর্যন্ত বিজেডি ৬৩টি আসনে এগিয়ে, রংগ্রেস ১৭টি, বিজেপি ৮; পিসিসি সভাপতিt জয়দেব জেনা আনন্দপুর বিধানসভা কেন্দ্র থেকে পিছিয়ে।
সকাল ১১টা পর্যন্ত বিজেডি৮১টি আসনে এগিয়ে, কংগ্রেস ২০, বিজেপি ১৩।
সকাল সাড়ে ১১ টা নাগাদ জাটানি বিধানসভা কেন্দ্রে জিতল বিজেডি।
দুপুর ১টা পর্যন্ত বিজেডি ৯৫, কংগ্রেস ১৮, বিজেপি ১৫।
চতুর্থবারের জন্য রাজ্যে শাসনকাল বজায় রাখল বিজু জনতা দল। ১১৭টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা পেল বিজু জনতা দল। কংগ্রেস পেল মাত্র ১১টি আসন।
অরুণাচল প্রদেশ
গত ৯ এপ্রিল অরুণাচলের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৯টিতে ভোটগ্রহণ হয়েছে। এর ফল ঘোষণা হবে আজই। এই রাজ্যে বিধানসভা নির্বাচনের মূল লড়াইটা কংগ্রেস এবং বিজেপির মধ্যেই। এছাড়াও নাগা পিপলস ফ্রন্ট, পিপিএ, এনসিপি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সেরকম চমকপ্রদ কোনও ফল করতে পারবে না বলেই অনুমান রাজনৈতিক পর্যবেক্ষকদের। ইতিমধ্যেই ১১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে কংগ্রেস। সাগালি কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী নবম টুকিও ইতিমধ্যে নিজের আসনে বিনা প্রতিদ্ব্ন্দ্বিতায় জয় পেয়েছেন।
৬০টি আসনের মধ্যে ৩০টি আসন পেয়ে অরুণাচল প্রদেশে ক্ষমতায় এল কংগ্রেস। পিপিএ ৩ টি আসন পেয়েছে।
সিকিম
১২ এপ্রিল লোকসভার ভোটগ্রহণের পাশাপাশি সিকিমের ৩২ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। সিকিমেরও ভোটের ফল ঘোষণা আজই। সিকিমের প্রথম বিধানসভা নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলেও বর্তমানে বিধানসভার ৩২টি আসনের সবকটিই সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট বা এসডিএফ-এর দখলে।
বিধানসভা নির্বাচনের মোট আসনের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পঞ্চম বারের জন্য সরকার গঠন করতে চলল সিকিম ডেমোক্রেটিভ ফ্রন্ট। ৩২টির মধ্যে ২২টি আসনেই জয়ী সিকিম ডেমোক্রেটিভ ফ্রন্ট। আর তারই সঙ্গে ভারতের সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুত হলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং। ১৯৯৪ সাল থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন চামলিং। পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে চামলিং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর রেকর্ড ভাঙতে চলেছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications