শিয়রে বাজেট, ব্যাঙ্ক থেকে টাকা তোলার ওপর নিষেধাজ্ঞা তুলতে চলেছে কেন্দ্র!

ব্যাঙ্ক থেকে চেকে টাকা তোলার ওপর কেন্দ্রের আরোপ করা বিধি নিষেধ খুব শিগগিরই উঠে যেতে চলেছে বলে খবর।

নয়াদিল্লি, ১৬ জানুয়ারী: ব্যাঙ্ক থেকে চেকে টাকা তোলার ওপর কেন্দ্রের আরোপ করা বিধি নিষেধ খুব শিগগিরই উঠে যেতে চলেছে বলে খবর। জানা গিয়েছে, আগামী বাজেট অধিবেশনের আগেই এই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে কেন্দ্র এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানা গিয়েছে। তবে মূল সিদ্ধান্ত আগামী মাসের শুরুতেই নেওয়া হবে বলে খবর। একটি হিন্দি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার খুব শিগগিরিই সমস্ত আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে, দেশের যাতে আর্থ সামাজিক পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিয়রে বাজেট, ব্যাঙ্ক থেকে টাকা তোলার ওপর নিষেধাজ্ঞা তুলতে চলেছে কেন্দ্র!

বর্তমানে নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে একজন 'কারেন্ট অ্যাকাউন্ট' হোল্ডার ৫০০০০ টাকা চেকের মাধ্যমে তুলতে পারেন ব্যাঙ্ক থেকে । 'সেভিং অ্যাকাউন্ট' থেকে প্রতি সপ্তাহ হিসাবে চেকের মাধ্যমে তোলা যেতে পারে২৪০০০ টাকা। তবে কবে এই নিষেধাজ্ঞা উঠবে তা নিয়ে জল্পনা চলছে।

গত নভেম্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন নোট বাতিলের কথা। তারপর থেকেই দেশে পরিস্থিতির পরিবর্তন হতে থাকে। ৫০ দিনের সময় দেওয়া হয় ৫০০ ও ১০০০ টাকার পুরোনো নোট বদলে নেওয়ার জন্য। ব্যাঙ্ক গুলির সামনে টাকা বদলকে কেন্দ্র করে লম্বা লাইন পড়ে যায়। কিছু ক্ষেত্রে পরিস্থিতি ঘোরতর হয়ে ওঠে। তবে এবার সেই পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে বলেই আশা করা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+