ফের থমথমে কাশ্মীর! নতুন করে বিধিনিষেধ আরোপিত উপত্যকায়
এদিনের শুরুতেই খবর ছিল কাশ্মীর ফের ছন্দে ফিরছে। শ্রীনগরের রাস্তায় দেখা গিয়েছে একাধিক গাড়ির স্বাভাবিক যাতায়ত। শিথিল করা হয়েছিল বহু আরোপিত বিধি নিষেধ।
এদিনের শুরুতেই খবর ছিল কাশ্মীর ফের ছন্দে ফিরছে। শ্রীনগরের রাস্তায় দেখা গিয়েছে একাধিক গাড়ির স্বাভাবিক যাতায়ত। শিথিল করা হয়েছিল বহু আরোপিত বিধি নিষেধ। এরপরই বেলা গড়াতে পরিস্থিতি বদলাতে থাকে কাশ্মীরে, এমনই দাবি বিভিন্ন সূত্রের। ফলে যে সমস্ত জায়গায় ইন্টারনেট পরিষেবা চালু হয়েছিল সেখানে আবারও বন্ধ হয়ে গিয়েছে ইন্টারনেট।

জানা গিয়েছে, জম্মু, সাম্বা, কাঠুয়া, উধমপুরের মতো এলাকায় এদিন আচমকা ফের স্তবব্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতির দিকে কড়া নজর রেখে চলেছে কেন্দ্র। এর আগে, ২ জি গতিতে ইন্টারনেট পরিষেবা চলছিল, তবে তাও আজ বন্ধ করে দেওয়া হয় উপত্যকায়। এর আগে চালু হয়েছিল উপত্যকার ল্যান্ড লাইন পরিষেবাও।
জানা গিয়েছে, রবিবার হজ থেকে কাশ্মীরে ফিরেছেন বহু স্থানীয়। আচমকা থমথমে পরিস্থিতির মধ্যে পড়তে যদিও তাঁদের অসুবিধে হয়নি বলেই খবর। তবে এই বিধিনিষেধ বেশ কয়েকটি জায়গাতেই আরোপিত হয়েছে। পরিস্থিতি র বিচারে প্রশাসন এই সিদ্ধন্ত নিতে বাধ্য হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications