শ্রীনগর ফের থমথমে! নতুন করে লাগু হল বিধি নিষেধ

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই গোটা বিশ্বের নজর ভূস্বর্গের পরিস্থিতির দিকে। এদিকে, ৩৭০ ধারা তুলে নেওয়ার পর গোটা জম্মু ও কাশ্মীরে একাধিক বিধি নিষেধ আরোপিত হয়।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই গোটা বিশ্বের নজর ভূস্বর্গের পরিস্থিতির দিকে। এদিকে, ৩৭০ ধারা তুলে নেওয়ার পর গোটা জম্মু ও কাশ্মীরে একাধিক বিধি নিষেধ আরোপিত হয়। ধীরে ধীরে উপত্যকার পরিস্থিতি এরপর থেকে স্বাভাবিক হতে থাকে। তবে এদিন ফের একবার যাবতীয় বিধি নিষেধ নতুন করে আরোপিত হয়েছে শ্রীনগরে।

শ্রীনগর ফের থমথমে! নতুন করে লাগু হল বিধি নিষেধ

জানা গিয়েছে, স্থানীয়দের একটি গোষ্ঠী শ্রীনগরে রাষ্ট্রসংঘের দফতরের দিকে যাবে বলে এক মিছিলের আয়োজন করে। এতে স্থানীয় মানুষদের যোগ দিতে বলা হয়েছে বলে খবর রয়েছে প্রশাসনের কাছে। এমন এক পরিস্থিতিতে গোটা কাশ্মীরের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যেতে পারে আশঙ্কা রয়েছে। আর সেই আশঙ্কা থেকেই এদিন কাশ্মীর জুড়ে ফের নতুন করে নিরাপত্তার কড়াকড়ি নজরে আসতে শুরু করেছে।

ব্যারিকেড দেখা গিয়েছে লাল চক, সোনাওয়ারে। মূলত , শ্রীনগরের যেখানে রাষ্ট্রসংঘের দফতর তার সামনের এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরেই এমন মিছিল আয়োজিত হওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+