কাশ্মীরে ইন্টারনেট চালু সহ একাধিক বিষয় নিয়ে বড়সড় নির্দেশ সুপ্রিম কোর্টের
কাশ্মীরে যেভাবে আপৎকালীন পরিস্থিতি রয়েছে, তা অযৌক্তিক বলে মনে করছে সুপ্রিম কোর্ট। আর সেই মর্মে এবার এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট সরকারকে একাধিক ব্যবস্থার সাপেক্ষে রিপোর্ট জমা দেওয়াক নির্দেশ দিয়েছে। উপত্যকায় যাতে ইন্টারনেট চালু হয় , সেই বিষয়েও নির্দেশ এসেছে শীর্ষ আদালতের তরফে।

উপত্যকার বুকে লাগু হওয়া একাধিক বিধি নিষেধ নিয়ে এবার জম্মু ও কাশ্মীরের প্রশাসন তথা সরকারকে পর্যালোচনার কথা জানিয়েছে দেশের শীর্ষ আদালত। আদালত সাফ বার্তায় জানিয়ে দিয়েছে, অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধ রাখা দেশের টেলিকম আইনের বিরোধী। ফলে অবিলম্বে সেখানে ইন্টারনেট চালু করার ব্যবস্থা করতে বলা হয়েছে সরকারকে।
আদালত এদিন জানিয়ে দেয় যে, বারবার ১৪৪ ধারা লাগু করা ক্ষমতার অপব্যবহারের সামিল। এই ধরনের নির্দেশে অধিকার লঙ্ঘিত হয়। ১৪৪ ধারা লাুর মতো বিষয় 'অশান্তি'র প্রেক্ষাপট নিয়ে ভাবা যেতে পারে বলে মত জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
এর আগে বিচারপতি এম ভি রমানা, সুভাষ রেড্ডি, বি আর গভাই এর বেঞ্চ গত ২৭ ডিসেম্বর এই মামলার রায় সরক্ষিত রাখে। এরপর আজ শুরু হয় এওর শুনানি। উল্লেখ্য, ভূস্বর্গে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকে যেভাবে বিধিন নিষেধ আরোপিত রয়েছে তার বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও সাংবাদিক অনুরাধা ভসিন। আর সেই মর্মেই এদিন নিজের অবস্থান জানিয়ে দেয় দেশের শীর্ষ আদালত।












Click it and Unblock the Notifications