উত্তরপ্রদেশে যে পরিবারবাদ 'গুন্ডারাজ'কে প্রশ্রয় দিয়েছিল তাদের আরও একবার জবাব দিন, আবেদন মোদীর
উত্তরপ্রদেশে যে পরিবারবাদ 'গুন্ডারাজ'কে প্রশ্রয় দিয়েছিল তাদের আরও একবার জবাব দিন, আবেদন মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার উত্তরপ্রদেশের সীতাপুরে নির্বাচনী জনসভা থেকে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদীকে 'পরিবারতন্ত্র' নিয়ে কটাক্ষ করলেন৷ ২০১৭ যোগী সরকারের আগের সপা ও বসপা শাসকদের সময়কার 'গুন্ডারাজ'এর সমালোচনা করে মানুষকে আরও একবার এর জাবাব দিতে বলেন৷

সীতাপুরের নির্বাচনী র্যালি থেকে বিরোধীদের উদ্দেশ্যে সমালোচনা করে মোদী বলেন, ওরা রাজ্যের দরিদ্রদের উন্নতির জন্য কিছুই করেনি৷ অভিযোগ করেছেন। পরিবারবাদীরা উত্তর প্রদেশে গুন্ডারাজের অনুমতি দিয়েছে। আমাদের দোকানদার, ব্যবসায়ীরা কখনই ভুলতে পারবে না যে আগের সরকারের সময়ে গুন্ডামি চরমে ছিল যোগী আদিত্যনাথের সরকার রাজ্যকে অপরাধ ও অপরাধী মুক্ত করেছে৷ এবং দাঙ্গাবাজ ও অপরাধীদের হাত থেকে ইউপির মানুষকে মুক্ত করতে রাতদিন কাজ করছে। উত্তরপ্রদেশে আগে দুুটি পরিবারবাদের শিকার ছিল।
পাশাপাশি মোদী আরও বলেন যে ইউপিতে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে আনুমানিক ৬৪.৪২ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাহারানপুরে ৭১.১৩ শতাংশ, বিজনোরে ৬৫.৯১, মোরাদাবাদে ৬৭.২৬, সম্বলে ৬২.৮৭, রামপুরে ৬৪.২৬, আমরোহায় ৭১.৯৮, বুদাউনে ৫৯.২৪, বেরেলিতে ৬১.৬৩ শতাংশ এবং শাহপুরে ৫৯ শতাংশ ভোট পড়েছে। ইউপির দ্বিতীয় দফায় ভোট হওয়া এই কেন্দ্রগুলি উত্তরপ্রদেশের নয়টি জেলা জুড়ে বিস্তৃত।
অন্যদিকে বুধবারই পাঞ্জাবের পাঠানকোটের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী বিরোধী আপ ও কংগ্রেসকে নিশানা করেন। মোদী বলেন, পাঞ্জাবে আম আদমী পার্টি ও কংগ্রেস কুস্তি করছে যেন তারা ডব্লিউ ডব্লিউ এফএ-এর মঞ্চে রয়েছে। আপ আসলে কংগ্রেসের ফটোকপি। কংগ্রেস পাঞ্জাবে মাদকের আতঙ্ক নিয়ে এসেছে, আর আপ দিল্লির যুবকদের মদের নেশায় ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে৷ তিনি কংগ্রেসকে আক্রমণ করে আরও বলেন যে কংগ্রেস পাঞ্জাবকে অপমান করেছে। কংগ্রেস নেতারা পাঠানকোট ঘটনার পর দেশের সৈন্যদের বীরত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। তারা দেশের শহীদদের অপমান করেছে। পুলওয়ামা ঘটনার সময়ও আমাদের সেনা জওয়ানদের সাহসিকতা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস। যদি তারা আরও একবার ক্ষমতায় আসার সুযোগ পায়, তাহলে পাঞ্জাবের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে।












Click it and Unblock the Notifications