সংসদে পাশ হওয়া সিএএকে সম্মান করুন, রামলীলা ময়দান থেকে হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর
যে জায়গায় মোদীর জনসমাবেশ ছিল, তার ঠিক অদূরেই পুরনো দিল্লির দরিয়াগঞ্জে শুক্রবারই ব্যাপক ঝামেলা হয়। নতুন আইন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, এ প্রসঙ্গে বিরোধীদের দিকে আঙুল তুলে প্রধানমন্ত্রী বলেন, 'কিছু রাজনৈতিক দল গুজব ছড়াচ্ছে, তারা মানুষকে বিপথে চালিত করছে এবং উস্কানি দিচ্ছে। আমি তাদের প্রশ্ন করতে চাই যে, আমরা যখন কোনও অনুমোদনহীন কলোনিকে অনুমোদন দিই, তখন কি তাঁদের ধর্ম জিজ্ঞাসা করেছি? কোন রাজনৈতিক দলকে তাঁরা সমর্থন করে জিজ্ঞাসা করেছি? ১৯৭০, ১৯৮০ সালের নথি চেয়েছি তাঁদের কাছ থেকে?’

মোদী তাঁর স্লোগান 'সবকা সাথ, সবকা বিকাশ’ প্রসঙ্গে বলেন, 'হিন্দু, মুসলিম, শিখ, ক্রিস্টান সকলেই কেন্দ্র সরকারের প্রকল্পের আওতায় সুবিধাভোগী, যাঁরা এখানে থাকেন তাঁরাই সুবিধা পাবেন। আমরা কেন এটা করব? কারণ আমার দেশের ভালোবাসা নিয়ে বাঁচি।’
আসন্ন দিল্লি বিধানসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই বিডেপির প্রচার শুরু হয়ে গেল। রামলীলা ময়দানে অনুষ্ঠিত এই জনসভায় অনুমোদনহীন কলোনির বাসিন্দারা উপস্থিত ছিলেন। এই মাসের শুরুর দিকে, দিল্লির অনুমোদনহীন কলোনীর বাসিন্দাদের মালিকানার অধিকার দেওয়ার জন্য সংসদে ন্যাশনাল ক্যাপিটল টেরিটরি অফ দিল্লি (অনুমোদনহীন কলোনিগুলিতে বাসিন্দাদের সম্পত্তি অধিকারের স্বীকৃতি) বিল, ২০১৯ পাশ করেছে। লোকসভায় ২৮ নভেম্বর এই বিল পাশ হয় এবং রাজ্য সভায় পাশ হয় ৪ ডিসেম্বর।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications