এনআরপি নিয়ে দিল্লি বিধানসভায় পাশ হল রেজোলিউশন
দিল্লি বিধানসভায় পাশ হয়ে গেল এনপিআরের বিরুদ্ধে রেজোলিউশন। শুক্রবার পরিবেশমন্ত্রী গোপাল রাই এনপিআর প্রয়োগ নিয়ে দিল্লি বিধানসভার দ্বারস্থ হন। তিনি জানান যে যদি এটা কার্যকরই হয় তবে ২০১০ সালের পদ্ধতি ব্যবহার করে এটি প্রয়োগ করা উচিত।

গোপাল রাই জানান, এনপিআর ও এনআরসি শুধু একটি নির্দিষ্ট ধর্মকেই বোঝানো হয়নি, এটা সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার ওপরও প্রভাব ফেলবে। মন্ত্রী বিধানসভায় বলেন, 'ব্রিটিশ যুগেও এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব নিয়ে এটা প্রশ্ন তুলে দিয়েছে।’
রাই বলেন, 'এনআরপি দিল্লিতে প্রয়োগ করা চলবে না আর যদি এটি প্রয়োগ হয় তবে ২০১০ সালের পদ্ধতি ব্যবহার করতে হবে।’ এনআরসি–এনআরপি ও রাজধানীতে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে দিল্লি বিধানসভায় একদিনের অধিবেশন ডাকা হয়েছিল।












Click it and Unblock the Notifications